• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

ফের দাম বাড়ল জ্বালানির

ফের বাড়ল জ্বালানির দাম। তবে এবার পেট্রোল বা ডিজেলে নয়, দাম বাড়ল সিএনজির। আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম

ফের দাম বাড়ল জ্বালানির

PIC- X

ফের বাড়ল জ্বালানির দাম। তবে এবার পেট্রোল বা ডিজেলে নয়, দাম বাড়ল সিএনজির। আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধির জেরে দিল্লি ও সংলগ্ন এলাকাগুলিতে সিএনজির দাম কেজি প্রতি প্রায় চার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। শনিবার, ২৯ আগস্ট ভোর ৬টা থেকেই কার্যকর হয়েছে নতুন দাম।

ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের সিদ্ধান্ত অনুযায়ী, সিএনজির দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা বাড়ানো হয়েছে। ফলে বিভিন্ন এলাকায় নতুন দামে সিএনজি বিক্রি হবে।

দিল্লিতে এখন থেকে প্রতি কেজি সিএনসজির দাম ৮৬ টাকা ৯৮ পয়সা। নয়ডা ও গাজিয়াবাদে প্রতি কেজির দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ৫৯ পয়সা। মিরাটে নতুন দাম ৯৫ টাকা ৪৭ পয়সা এবং গুরুগ্রামে প্রতি কেজি সিএনজির দাম হয়েছে ৯২ টাকা ১ পয়সা।

সংস্থার তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহণ হওয়ায় ওই অঞ্চলে অস্থিরতার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে।

আমদানি করা  প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশ ব্যবহার করেই সিএনজি উৎপাদন করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধির চাপ সামলাতেই সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এর জেরে সিএনজি-চালিত গাড়ির মালিকদের পাশাপাশি অটো-রিকশা, ট্যাক্সি এবং অন্যান্য বাণিজ্যিক গাড়ির খরচও বাড়তে চলেছে। অর্থাৎ যাত্রী পরিবহণের খরচের উপরও এর পরোক্ষ প্রভাব পড়তে পারে।

এর আগে গত মে মাসেও সিএনজির দাম বাড়ানো হয়েছিল। মাত্র চার মাসের মধ্যে মোট প্রায় ৬ টাকা বেড়েছে সিএনজির দাম। ফলে ফের দাম বৃদ্ধিতে স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে সিএনসি-নির্ভর পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের উপর।