• facebook
  • twitter
  • youtube
Saturday, 29 August, 2026

লর্ডসে ইমরানের ছেলেদের সাক্ষাৎকার দেখলেন পাক ক্রিকেটারেরা, কোচ সরফরাজের দাবি—‘কিছুই জানি না’!

সরফরাজের উত্তর শুনে বরং বিতর্ক আরও বেড়েছে। তিনি বলেন, 'আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচের দিকেই মন দিচ্ছি।'

লর্ডসে ইমরানের ছেলেদের সাক্ষাৎকার দেখলেন পাক ক্রিকেটারেরা, কোচ সরফরাজের দাবি—‘কিছুই জানি না’!

Photo: Representational Image

এক দিকে লর্ডসের বাইশ গজে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়। চলতি টেস্টে ১১০ রানে অলআউট হয়ে গেছে তারা। অন্য দিকে, মাঠের বাইরে আরও বড় বিতর্ক। প্রাক্তন পাক অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imaran Khan) দুই ছেলে সুলেমান (Sulaiman Isa Khan) ও কাসিমের (Kasim Khan) সাক্ষাৎকার ঘিরে যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্প্রচারকারী সংস্থার সংঘাত চরমে, তখন পাকিস্তান দলের কয়েক জন ক্রিকেটারকে সেই সাক্ষাৎকার দেখতে দেখা গেল। আর দলের হেড কোচ সরফরাজ আহমেদের (Sarfaraz Ahmed) দাবি, তিনি নাকি এ বিষয়ে কিছুই জানেন না!

লর্ডস টেস্টের লাঞ্চের সময় স্কাই স্পোর্টসে সম্প্রচারিত হয় ইমরানের (Imaran Khan) দুই ছেলের  (Sulaiman Isa Khan and Kasim Khan) সাক্ষাৎকার। সেখানে তাঁদের বাবার শারীরিক অবস্থা, কারাবাস এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। অভিযোগের আঙুল ওঠে পাকিস্তান সরকারের দিকেও। এই সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে ক্ষুব্ধ হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এমনকী ম্যাচ বয়কটের হুমকিও নাকি দেওয়া হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত সম্ভাব্য শাস্তির কথা ভেবেই বয়কট হয়নি। লাঞ্চের পর মাঠে নামল পাকিস্তান। আর সেই সময়ই আরও অস্বস্তিকর হয়ে উঠল গোটা পরিস্থিতি। কারণ, দলের কয়েক জন সদস্যকে লাঞ্চের সময় টেলিভিশনে ইমরানের ছেলেদের (Sulaiman Isa Khan and Kasim Khan) সাক্ষাৎকার দেখতে দেখা যায়। পাকিস্তানে অবশ্য সরকারি সম্প্রচারকারী পিটিভি সেই সাক্ষাৎকার দেখায়নি। তার বদলে সম্প্রচারে বিজ্ঞাপন চালানো হয়।

আরও পড়ুন: মহামেডান প্রথম হার স্বীকার করল কোল ইন্ডিয়ার কাছে

এর পরেই সরফরাজকে (Sarfaraz Ahmed) সাংবাদিকেরা প্রশ্ন করেন—ইমরানের (Imaran Khan) সাক্ষাৎকার ঘিরে পাক বোর্ড এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) মধ্যে যে টানাপড়েন চলছে, সে বিষয়ে তিনি বা দলের ক্রিকেটাররা কিছু জানেন কি না? সরফরাজের (Sarfaraz Ahmed) উত্তর শুনে বরং বিতর্ক আরও বেড়েছে। তিনি বলেন, ‘আমি কিছুই জানি না। আমি শুধু ম্যাচের দিকেই মন দিচ্ছি।’

সাংবাদিক ফের জানতে চান, তিনি কি ইমরান-পুত্রদের (Sulaiman Isa Khan and Kasim Khan) সাক্ষাৎকারের কথাই বলছেন? সরফরাজের (Sarfaraz Ahmed) জবাব, ‘আপনি কোন সাক্ষাৎকারের কথা বলছেন? আমরা ওই সাক্ষাৎকার সম্পর্কে কিছুই জানি না।’ শুধু তাই নয়, পাকিস্তান লাঞ্চের পর মাঠে নামবে কি না, তা নিয়েও কোনও অনিশ্চয়তা ছিল কি না জানতে চাওয়া হলে সরফরাজ বলেন, ‘সবই ঠিকঠাক আছে। সেই সময় আমরা লাঞ্চ করছিলাম’।

অর্থাৎ, এক দিকে খবর—ইমরানের ছেলেদের (Sulaiman Isa Khan and Kasim Khan) সাক্ষাৎকার সম্প্রচার নিয়ে পিসিবি-র তীব্র আপত্তি, এমনকী লর্ডস টেস্টে না নামার হুমকি পর্যন্ত দেওয়া হয়। অন্য দিকে, দলের হেড কোচের দাবি, তিনি নাকি কিছুই জানেন না! এই দুই বক্তব্যের মধ্যে তৈরি হয়েছে বড়সড় ফাঁক।

আরও পড়ুন: ফের পিছোচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ! জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা

ইমরান (Imaran Khan) ২০২৩ সাল থেকে জেলে। তাঁর ছেলে সুলেমান ও কাসিম (Sulaiman Isa Khan and Kasim Khan) সাম্প্রতিক সাক্ষাৎকারে বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, দীর্ঘ একাকী বন্দিত্বে ইমরানের স্বাস্থ্যের অবনতি হয়েছে। পাকিস্তান সরকার অবশ্য তাঁর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।

এর মধ্যেই আরও একটি বিষয় নজর কেড়েছে। সূত্রের খবর, পাক সাংবাদিকদের নাকি জানিয়ে দেওয়া হয়েছে, সিরিজের বাকি সময় ইমরান বা তাঁর সাক্ষাৎকার নিয়ে তাঁরা কোনও প্রশ্ন করবেন না। লিডসের পর লন্ডনেও সেই নীরবতা বজায় রয়েছে। তবে ইংরেজ সাংবাদিকরা ছাড়বার পাত্র নন।

ফলে লর্ডসে এখন শুধু ক্রিকেটের প্রশ্ন নয়। ইমরান-ইস্যুতে পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলের অস্বস্তিও ক্রমশ প্রকাশ্যে। মাঠে দলের ব্যাটিং যখন প্রশ্নের মুখে, তখন মাঠের বাইরেও সরফরাজের ‘কিছুই জানি না’ মন্তব্য নতুন করে জন্ম দিয়েছে একাধিক প্রশ্নের।

দেখুন:নেপালে এখনও নিখোঁজ ৩২০ ভারতীয়, উদ্ধার ৮৫ জন