• facebook
  • twitter
  • youtube
Thursday, 27 August, 2026

নেপালের হড়পা বানে এখনও নিখোঁজ ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১জন, জানিয়েছে বিদেশ মন্ত্রক

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ ভারতীয়দের সন্ধান এবং দুর্গত এলাকায় আটকে থাকা নাগরকিদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে বিপর্যয়ের জেরে সংশ্লিষ্ট এলাকায় যোগাযোক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে

নেপালের হড়পা বানে এখনও নিখোঁজ ২৮৮ ভারতীয়, উদ্ধার ২১জন, জানিয়েছে বিদেশ মন্ত্রক

Image: IANS

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের (Nepal Flash Flood) পর এখনও পর্যন্ত নিখোঁজ ২৮৮ জন ভারতীয়। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২১ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও ত্রাণ অভিযান চলছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল  (Randhir Jaiswa) জানিয়েছেন, নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে নিখোঁজ ভারতীয়দের সন্ধান এবং দুর্গত এলাকায় আটকে থাকা নাগরকিদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে বিপর্যয়ের জেরে সংশ্লিষ্ট এলাকায় যোগাযোক ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: বিপর্যস্ত নেপালের পাশে ভারত, দ্বিতীয় দফায় পাঠানো হল ৩৭.৫ টন ত্রাণসামগ্রী

বিদেশ মন্ত্রকের (Randhir Jaiswa) তালিকায় থাকা ২৮৮ জনের মধ্যে রয়েছেন কৈলাস-মালস সরোবর যাত্রায় যাওয়া তীর্থযাত্রী, বিভিন্ন রাজ্যের পর্যটক এবং ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ভারতীয়রা।

ত্রিশুলি-১ প্রকল্পের ৭৩ কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন  

নিখোঁজদের মধ্যে ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের ৭৩ জন ভারতীয় কর্মী রয়েছেন।তাঁদের বিষয়ে আরও তথ্য পেতে কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাস প্রকল্পের প্রধানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

রণধীর জয়সওয়াল (Randhir Jaiswa) জানান, বিপর্যয়ের পর ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুলি ভেঙে পড়েছে। ফলে ঘটনাস্থলে থাকা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

কৈলাস-মানস সরোবর যাত্রীদের কয়েকটি দলও নিখোঁজ

নিখোঁজ ভারতীয়দের মধ্যে তামিলনাড়ুর দু’টি বড় দল রয়েছে। একটি দলে ৩৭ জন এবং অন্য দলে ৪৯ জন ভারতীয় রয়েছেন। পৃথক দুই ভ্রমণ সংস্থার মাধ্যমে তাঁরা কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন।

এছাড়া পশ্চিমবঙ্গের ৩২ জনের একটি দলও নিখোঁজ বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। তাঁরা সম্রাট ট্রাভেলসের মাধ্যমে নেপালে গিয়েছিলেন এবং বিপর্যয়ের সময় রাসুয়া জেলার তিমুরে ছিলেন বলে খবর।

বিভিন্ন রাজ্যের আরও ৬১ জন ভারতীয়, যাঁরা রিচা ট্যুরসের মাধ্যমে নেপালে গিয়েছিলেন, তাঁদের সঙ্গেও এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। কেরলের ৩৩ জন ভারতীয়েরও এখনও খোঁজ মেলেনি।

তবে বিদেশ মন্ত্রক (Randhir Jaiswa)স্পষ্ট করে জানিয়েছে, ‘যোগাযোগাহীন’ হিসেবে তালিকাভূক্ত হওয়া মানেই ওই ব্যক্তি নিখোঁজ বা আহত এমন নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তাঁদের আপাতত এই তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুন: নেপালের দুর্ঘটনায় আটকে পড়া ভারতীয়দের জন্য কর্ণাটক থেকে বাংলা জরুরি হেল্পলাইন চালু

উদ্ধার ২১ ভারতীয়

তামিলনাড়ুর ২১ জন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত পাওয়া খবর অনুষায়ী এই সংখ্যা জানিয়েছে বিদেশ মন্ত্রক।

উদ্ধার হওয়া তামিলনাড়ুবাসীদের সঙ্গে ভারতীয় দূতাবাস যোগাযোগ রাখছে। নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতও তাঁদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তাঁদের প্রথমে কাঠমাণ্ডুতে নিয়ে যাওয়া হবে। এরপর তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হবে।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম ও অন্যান্য তথ্য সরকারি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে। পরিস্থিতির অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে।

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মোদীর

নেপালের বিপর্যয় নিয়ে (Nepal Flash Flood) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মী ওলির সঙ্গে কথা বলেন। তিনি নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে ভারতের পাশে থাকার বার্তা দেন।

নেপালকে বিপর্যয় (Nepal Flash Flood) মোকাবিলায় সব ধরনের মানবিক সাহায্য দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই কাঠমাণ্ডুতে ভারতীয় দূতাবাস নেপাল সরকারের সঙ্গে সমন্বয় করে ভারতীয় নাগরকিদের সন্ধান, উদ্ধারর এবং প্রয়োজন অনুযায়ী তাঁদের দেশে ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছে।

দেখুন: নেপালের বিপর্যয়ে সাহায্যের হাত ভারতের, পাঠানো হচ্ছে ত্রাণসামগ্রী