• facebook
  • twitter
  • youtube
Monday, 24 August, 2026

ধোনিকে টপকে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান ঋষভ পন্থের, তাঁর শরীর লক্ষ্য করে বোলিং শ্রীলঙ্কার

সোমবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে পন্থ (Rishabh Pant) ৬৩ রান করেন। তাঁর এই ইনিংসের সঙ্গেই বিদেশে বা নিরপেক্ষ মাঠে টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসাবে তাঁর রান ২,৫০০ পেরিয়ে যায়। ধোনির সংগ্রহ ছিল ২,৪৯৬ রান। পন্থের রান দাঁড়ায় ২,৫০১— অর্থাৎ ধোনির(MS Dhoni) থেকে পাঁচ রান বেশি

ধোনিকে টপকে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান ঋষভ পন্থের, তাঁর শরীর লক্ষ্য করে বোলিং শ্রীলঙ্কার

Photo: Representational Image

একের পর এক রেকর্ড যেন পিছু ছাড়ছে না ঋষভ পন্থের(Rishabh Pant)। এ বার বিদেশের মাটিতে টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের নামে করে ফেললেন পন্থ (Rishabh Pant)। পিছনে ফেলে দিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে এই নজির গড়েন তিনি।

সোমবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে পন্থ (Rishabh Pant) ৬৩ রান করেন। তাঁর এই ইনিংসের সঙ্গেই বিদেশে বা নিরপেক্ষ মাঠে টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসাবে তাঁর রান ২,৫০০ পেরিয়ে যায়। ধোনির সংগ্রহ ছিল ২,৪৯৬ রান। পন্থের রান দাঁড়ায় ২,৫০১— অর্থাৎ ধোনির(MS Dhoni) থেকে পাঁচ রান বেশি।

আরও পড়ুন: আর শুধু তারকা-পুত্র নন, এ বার এশিয়ান গেমসে ভারতের হয়ে নামবেন বেদান্ত মাধবন

শুধু রেকর্ডই নয়, কঠিন পরিস্থিতিতে ভারতের ইনিংস সামলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন পন্থ। আগের দিন বাঁ হাতে চোট পেয়ে অবসর নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার বাউন্সার তাঁর হাতে আঘাত করেছিল। সেই চোট নিয়েই দ্বিতীয় দিনে ফের ব্যাট করতে নামেন পন্থ। বোলাররা তাঁর শরীর লক্ষ্য করে বোলিং শুরু করে দেন।

বোলাররা তাঁকে বার বার শর্ট বল করে আঘাত করার চেষ্টা করছিলেন। সকালে কাঁধেও দু’বার বলের আঘাত লাগে পন্থের (Rishabh Pant)। তবু থামেননি। ধ্রুব জুরেলের সঙ্গে ১১২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত স্পিনার কুশারা নুয়ান্থার বলে আউট হন ৬৩ রানে।

আরও পড়ুন: ফের AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল, ইতিহাস গড়ল লাল-হলুদ

বিদেশের মাটিতে ভারতীয় উইকেটকিপারদের রান সংগ্রহের তালিকায় এখন পন্থ (Rishabh Pant) এক নম্বরে। তাঁর পরে ধোনি (MS Dhoni) (২,৪৯৬), ফারুখ ইঞ্জিনিয়ার (১,২০৯), সৈয়দ কিরমানি (১,১০৯) এবং কিরণ মোরে (৯০১)।

পন্থের এই নজির আরও তাৎপর্যপূর্ণ কারণ এখনও তাঁর টেস্ট কেরিয়ার শেষ হওয়ার অনেক দেরি। ৫১টি টেস্টে ৮৯টি ইনিংস খেলে তাঁর মোট রান ৩,৬৬২, গড় ৪৩.৬০। বিদেশের মাটিতে ব্যাট হাতে ধোনিকে (Rishabh Pant) টপকে যাওয়া তাঁর টেস্ট ক্রিকেটে ক্রমশ তৈরি করে চলা নিজস্ব জায়গার আরও একটি বড় প্রমাণ।

আর এ দিন ৬৩ রানের ইনিংস দিয়ে শুধু ধোনির রেকর্ড ভাঙাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার নজির গড়েছেন পন্থ(Rishabh Pant)— এমনই তথ্য উঠে এসেছে ম্যাচের পরিসংখ্যানে। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনটি পন্থের (Rishabh Pant) কেরিয়ারে আরও একটি স্মরণীয় দিন হয়ে রইল।

দেখুন: ডুরান্ড কাপ জয়ের পর ইস্টবেঙ্গল তাঁবুতে পতাকা উত্তোলন, উপস্থিত মন্ত্রী তাপস রায়