‘সেবাশ্রয়’ ও জমি-অনিয়ম দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ দিল আদালত।আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত মিলল সুরক্ষা। সব মিলিয়ে ৮ টি মামলায় রক্ষাকবচ পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনানি আগামি ২৫ অগস্ট ২০২৬।
জমি সংক্রান্ত অনিয়ম এবং ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া তিনটি মামলায় শুক্রবার অন্তর্বর্তী রক্ষাকবচ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত ওই মামলাগুলিতে অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি বিচারপতি এবং নির্দেশ দিয়েছেন তদন্তের সব রকম সহযোগিতা করতে হবে ডায়মন্ড হারবারের সাংসদকে।
রাজ্যের পালাবদলের পর থেকে অভিষেকের বিরুদ্ধে দায়ের মোট ১৬টি এফআইআরের মধ্যে আটটিতেই আপাতত রক্ষাকবচ মিলল। কলকাতা হাইকোর্টের ২ বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে রক্ষাকবচ দিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং বিচারপতি কৌশিক চন্দ্র পৃথক ভাবে ।বাকি আটটি মামলায় এখনও কোনও সুরক্ষা পাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই মামলাগুলির শুনানি আগামী ২৫ অগস্ট হওয়ার কথা।
ডায়মন্ড হারবারে অভিষেকের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যকেন্দ্রের কর্মসূচি ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি জমি সংক্রান্ত অভিযোগেও মামলা দায়ের হয়। সেই এফআইআরগুলিকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। শুক্রবার তিন মামলায় অন্তর্বর্তী সুরক্ষা পেলেন তিনি। এই তিন মামলার পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর।
অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মামলা করা হচ্ছে।
অভিযোগকারীদের পক্ষের আইনজীবীদের দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন তাঁরা অভিযোগ জানানোর সাহস পাননি। সরকার বদলের পরেই পুরনো অভিযোগগুলি প্রকাশ্যে আসছে।




