হাতে আর মাত্র ১০ দিন। তারপরেই বাঙালি ফের ঘরবন্দি হতে চলেছে। আসতে চলেছে বিনোদনের সেরা শো। টিভির পর্দায় দেখা যাবে বিগ বস বাংলার তৃতীয় সিজন। যদিও জানা গিয়েছে এই সিজনের সঞ্চালকের ভূমিকায় থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। তবে প্রতিযোগী হিসেবে কারা এই ঘরে প্রবেশ করবেন, তা নিয়ে থাকছে রহস্য।
আগেই যশ ও নুসরত জাহান জুটির নাম উঠে এসেছিল এই সিজনের অন্যতম প্রতিযোগী। এছাড়াও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা স্যান্ডি সাহা, সায়ক চক্রবর্তীর নাম উঠে এসেছে শো এর প্রতিযোগী হিসেবে। এছাড়াও জানা গিয়েছে শন বন্দ্যোপাধ্যায়, সৃজলা গুহ, ভরত কলের নাম উঠে এসেছে শো এর অন্যতম প্রতিযোগী হিসেবে।
এছাড়াও মনামী ঘোষ, জীতু কমল, দূর্নিবার সাহা থাকবেন এই শো তে। তবে যেহেতু টানা ৩ মাস বন্দিজীবন কাটাতে হবে, তাই অনেকেই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। জানা গিয়েছে ঝিলম গুপ্তর কাছেও গিয়েছে প্রস্তাব। জল্পনা চলছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যাকে নিয়েও।
এছাড়াও জল্পনা শুরু হয়েছে নন্দিনী দত্তকে নিয়ে। সম্প্রতি তিনি ছেড়ে দিয়েছেন কনে দেখা আলো ধারাবাহিকটি। তারপরেই মনে করা হচ্ছে, হয়তো তিনিও যোগ দিতে পারেন এই শো তে। তবে মনামী ঘোষ ও সৃজলা গুহর নাম প্রায় নিশ্চিত হওয়ার পথে। জানা গিয়েছে সৃজলা ইতিমধ্যেই তিন মাসের জন্য পোশাক স্টাইলিং করতে শুরু করেছেন।
জীতু কমলকেও নিয়েও চলছে জোর গুঞ্জন। কারণ তিনি দ্রুত ওয়েব সিরিজেরর কাজ শেষ করেছেন। এছাড়াও জানা গিয়েছে টলিউডেডর এক বিখ্যাত গায়িকাকে কোটি টাকার বেশি পারিশ্রমিক দতেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিনতু পুজোর সসময়ে কলকাতার বাইরে যেতে রাজি হননি তিনি। ৩০ আগস্টের রাত পর্যন্ত চূড়ান্ত নামের তালিকা ঢাকা থাকবে গোপনীয়তার মোড়কে। সৌরভ যখন নিজেই তারকাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, তখনই মিলবে সব প্রশ্নের উত্তর। তিন মাস বন্ধ দরজার ওপারে মোবাইল, বই বা বাইরের যোগাযোগ ছাড়া উৎসবের মরসুমে কোন কোন তারকা এই কঠিন চ্যালেঞ্জ বেছে নেন, এখন সেটাই দেখার।




