কানাডার ব্রিটিশ কলোম্বিয়াতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। মাত্র কয়েকদিনের মধ্যে এই আগুন দ্বিগুণ আকার ধারণ করেছে। ভয়াবহ দাবানলের জেরে প্রদেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ব্রিটিশ কলোম্বিয়া প্রশাসন। ইতিমধ্যেই সেখান থেকে ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ব্রিটিশ কলোম্বিয়া ওয়াইল্ডফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনটি সামারল্যান্ড, প্রিচল্যান্ড-সহ আশেপাশের এলাকায় ১০৩ বর্গকিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ছে। শনিবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ কলোম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি জানিয়েছেন, এক দমকলকর্মী আগুনের তীব্রতাকে বোমা বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন। আগুনের শিখা এতটাই উঁচুতে উঠেছিল যে তা নিজস্ব ওয়েরদার সিস্টেম তৈরি করে বজ্রপাতের সৃষ্টি করছিল।
More than 20,000 people were ordered to leave their homes overnight in western Canada as a fast-moving wildfire grew rapidly and raced toward towns along British Columbia’s Okanagan Lake, destroying homes in its path. pic.twitter.com/toK5ycl4Pc
— CBS News (@CBSNews) August 9, 2026
ইবি বলেন, ‘প্রচুর বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস হয়েছে। দ্রুত পরিস্থিতির পরিবর্তনের কারণে কিছু মানুষ আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করতে হয়েছে।’ সামারল্যান্ডের জনসংখ্যা প্রায় ১২ হাজার ও পিচল্যান্ডে প্রায় ৬,৫০০ মানুষ বসবাস করেন। দাবানলের কারণে গ্রীষ্মে ব্রিটিশ কলোম্বিয়ায় সবচেয়ে বড় আকারের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সামারল্যান্ডের মেয়র ডউগ হোলমস জানিয়েছেন, বহু খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কতগুলি পরিকাঠামো নষ্ট হয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে তিনি জানিয়েছেন।
Massive wildfire engulfs Summerland, British Columbia, Canada 🇨🇦 pic.twitter.com/5Mrx7fml1w
— Disaster News (@Top_Disaster) August 8, 2026
ডউগ হোলমস বলেছেন, ‘আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’ সামারল্যান্ডের বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে থাকা শত শত মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার আশেপাশের ওকানাগান, পিচল্যান্ড ও ওকানাগান-সিমিলকামিন এলাকাতেও উচ্ছেদের নির্দেশ ও সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত একই পরিবারের ৪ সদস্যের
এদিকে, চলতি গরমে কানাডা জুড়ে শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় পৌঁছে বায়ুর মানও মারাত্মকভাবে খারাপ করছে বলে জানা গিয়েছে।




