• facebook
  • twitter
  • youtube
Friday, 7 August, 2026

 মূল অভিযুক্তকে অধরা রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে চার্জশিট দিল সিবিআই

তদন্তে উঠে এসেছে, ২০২৫ সালের ডিসেম্বরেই প্রথম খুনের (Chandranath Rath) পরিকল্পনা করা হলেও বিভিন্ন কারণে বারবার দিনক্ষণ বদলানো হয়। শেষ পর্যন্ত ৬ মে পরিকল্পনা বাস্তবায়িত হয়

 মূল অভিযুক্তকে অধরা রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে চার্জশিট দিল সিবিআই

Photo: Representational Image

গত বছরের ডিসেম্বর থেকেই খুনের ছক কষা শুরু হয়েছিল। সেই মতো  একাধিকবার বদলানো হয়েছিল হামলার দিনক্ষণ। শেষ পর্যন্ত চলতি বছরের ৬ মে কার্যকর হয় সেই পরিকল্পনা। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক (PA) চন্দ্রনাথ রথ (Chandranath Rath)  হত্যা মামলায় আদালতে (Calcutta High Court) জমা দেওয়া চার্জশিটে এমনই বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তদন্তকারীদের বক্তব্য, হত্যার নেপথ্যের প্রকৃত উদ্দেশ্য এবং এর সঙ্গে বৃহত্তর কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

সিবিআইয়ের (CBI) দাখিল করা চার্জশিটে মোট ১১ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে বিজেপি (BJP) কর্মী দুই ভাই সাগর সোনকর ও সাহেব সোনকরের নামও উল্লেখ করা হয়েছে। তদন্তে দাবি, উত্তরপ্রদেশ থেকে ভাড়াটে শুটার এনে চন্দ্রনাথকে খুনের ছক কষা হয়েছিল। সেই শুটারদের সঙ্গে যোগাযোগ, খুনের বরাত দেওয়া এবং পারিশ্রমিকের ব্যবস্থা করার অভিযোগ উঠেছে সোনকর ভাইদের বিরুদ্ধে।

আরও পড়ুন:  আজও কলকাতায় বৃষ্টি, রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সতর্কতা দক্ষিণে

তদন্তে আরও উঠে এসেছে, ২০২৫ সালের ডিসেম্বরেই প্রথম খুনের (Chandranath Rath) পরিকল্পনা করা হলেও বিভিন্ন কারণে বারবার দিনক্ষণ বদলানো হয়। শেষ পর্যন্ত ৬ মে পরিকল্পনা বাস্তবায়িত হয়। সিবিআইয়ের (CBI) দাবি, এই হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশের একাধিক শুটারকে ব্যবহার করা হয়েছিল। তাঁদের সঙ্গে যোগাযোগ রক্ষায় কয়েকজন ‘মিডলম্যান’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সিবিআইয়ের (CBI) দেওয়া চার্জশিট অনুযায়ী, ২০২০ সালে সাগর ও সাহেব সোনকর বিজেপিতে যোগ দেন। তার আগে তাঁরা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই দলের এক বিধায়কের হয়ে কাজ করতেন বলেও তদন্তে উঠে এসেছে। তবে দলবদলের পর তাঁদের রাজনৈতিক পরিচয় বদলালেও, চন্দ্রনাথ (Chandranath Rath)  হত্যাকাণ্ডে তাঁদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে সিবিআই (CBI) ।

আরও পড়ুন: ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের আগে কেন দোটানায় লাল-হলুদের হেডস্যার হাবাস? আজ প্রথম এগারোয় কারা?

এই মামলায় এখনও পর্যন্ত ছয় শুটার—মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য ও নবীন কুমার সিংহকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি খুনের বরাত পৌঁছে দেওয়ার অভিযোগে বিনয় রায়, সঞ্জয় রায় এবং বিকাশ মিশ্র নামে তিন ‘মিডলম্যান’-কেও গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। তাঁদের জেরাতেই পরিকল্পনা, শুটারদের যোগাযোগ এবং অর্থ লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি সিবিআইয়ের (CBI) ।

চার্জশিটে ১১ জনের নাম থাকলেও এখনও একজন অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত কি না, কার নির্দেশে গোটা ষড়যন্ত্র রচিত হয়েছিল এবং এর সঙ্গে কোনও বৃহত্তর রাজনৈতিক যোগ রয়েছে কি না—সেই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই তদন্তের পরবর্তী পর্যায়ে জোর দিচ্ছে সিবিআই (CBI) বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।

দেখুন: জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে দেশবাসীর কাছে বিশেষ আবেদন প্রধানমন্ত্রী মোদীর