• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

অবশেষে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট করার ঘটনায় ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। ভারত সরকারের চাপের

অবশেষে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

নরেন্দ্র মোদীর ভিডিও ডিলিট করার ঘটনায় ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ। ভারত সরকারের চাপের মুখে এই ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মেটা। এর আগে ভারত সরকার মেটাকে তিনদিনের মধ্যে ক্ষমা চাওয়ার চূড়ান্ত সময়সীমা দেয়।

ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ মেটার বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্মে আপত্তিকর কন্টেন্ট আপলোড করার দায় স্বীকার করেছে মার্ক জাকারবার্গ। এছাড়াও তিনি জানিয়েছেন, মোদীর ভিডিও সরানোর ঘটনায় একটি প্রযুক্তিগত ত্রুটি দায়ী।

এর আগে ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সেলফি ভিডিও বানান। ফেসবুক থেকে সেই ভিডিও গায়েব হওয়ার পর তুমুল বিতর্ক শুরু হয়। এই ঘটনায় তড়িঘড়ি ক্ষমা চায় মেটা।

সোমবার তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির বৈঠকের পর কমিটি প্রধান নিশীকান্ত দুবে জানান, এমন ঘটনায় ‘মেটা’র ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, ঘটনার দায় নিতে হবে তাদের। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াও প্রয়োজন।

বুধবার মেটার প্রতিনিধিদল তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শিশু-যৌন নিপীড়নমূলক বিষয়বস্তু রোধে মেটার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এই বিষয়ে যে সরকার উদ্বিগ্ন তাও জানানো হয়।

মেটার কর্মকর্তারা স্বীকার করেছেন, নির্দিষ্ট ধরনের কনটেন্ট বুস্ট করার জন্য বিপুল অর্থ প্রদান করা হয়েছিল। সূত্র জানিয়েছে, প্রচুর অবৈধ বিষয়বস্তু প্রচারের বিষয়টি মেটা স্বীকার করেছে।

এর আগে নিশিকান্ত দুবে বলেন, ১৪০ কোটি মানুষের প্রতিনিধি আমাদের প্রধানমন্ত্রী। তাঁর পোস্ট করা ভিডিও সরিয়ে দেওয়া মানে গণতন্ত্রের উপর আক্রমণ করা। যারা এই ভিডিও সরিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে মেটাকে। ক্ষমা চাইতে হবে মার্ক জুকারবার্গকে।

ভারতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চালানো কঠিন হয়ে পড়বে মেটার পক্ষে যদি সেফ হারবার ক্লজ কেড়ে নেওয়া হয়। এই সেফ হারবার ক্লজটা ঠিক কী?

আইটি অ্যাক্টের ৭৯ ধারায় মেটার মতো সংস্থাগুলিকে কিছু রক্ষাকবচ দেওয়া হয়। তৃতীয় পক্ষের পোস্ট করা কন্টেন্টের আইনি দায় থাকে না তাদের। অর্থাৎ ইউজারদের পোস্ট নিয়ে সমস্যা থাকলেও সেটার আঁচ মেটা পর্যন্ত পৌঁছয় না। এবার কেন্দ্র এই রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সরকারের তরফে বলা হচ্ছে, ইনস্টাগ্রাম-সহ নানা সোশাল মিডিয়া চাইল্ড পর্নের মতো নানা আপত্তিকর কন্টেন্ট আপলোড করা হয়েছে। সেই দায়ও এবার মেটার ঘাড়ে পড়বে। তাহলে ভারতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশাল মিডিয়া চালানো কঠিন হয়ে পড়বে মেটার পক্ষে।

তাহলে কি ভারতে এবার বন্ধ হয়ে যাবে জনপ্রিয় সোশাল মিডিয়াগুলি? এই আশঙ্কার মধ্যেই ক্ষমা চাইলেন মেটা কর্ণধার মার্ক জাকারবার্গ।