• facebook
  • twitter
  • youtube
Tuesday, 4 August, 2026

ইউজিসি-নেটের উত্তরসূচি ও ফল প্রকাশে বিলম্ব, উদ্বেগে পরীক্ষার্থীরা

এখনও পর্যন্ত এনটিএ-র (NTA) তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট উত্তর না মেলায় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে

ইউজিসি-নেটের উত্তরসূচি ও ফল প্রকাশে বিলম্ব, উদ্বেগে পরীক্ষার্থীরা

Image-IANS

নিটে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কে নাম জড়িয়েছে এনটিএ (NTA) বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির। এবার ইউজিসির নেট পরীক্ষা নিয়ে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন হাজার হাজর পরীক্ষার্থীরা। চলতি বছরের জুন মাসে নেটের পরীক্ষা হয়েছিল। এক মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত ফল প্রকাশ (প্রোভিশনাল আনসার) করেনি এনটিএ (NTA)। ফলে আবার এনটিএ-র ভূমিকা প্রশ্নের মুখে পড়তে চলেছে।

বছরে দু’বার কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে ইউজিসি-নেট পরীক্ষার মাধ্যমে পিএইচডি-তে ভর্তি নেওয়া হয়। সহকারী অধ্যাপক পদে নিয়োগ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (জেআরএফ) এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়। এবছরের জুন সেশনে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ৮৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: রেলের ৭ নম্বর প্ল্যাটফর্মের উপরেই তৈরি হচ্ছে ভদোদরা বুলেট ট্রেন স্টেশন

পরীক্ষার্থীরা বারবার এনটিএ-র (NTA) কাছে ফল প্রকাশের আগে প্রাথমিক উত্তরপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। উত্তরপত্র প্রকাশিত হলে পরীক্ষার্থীরা নিজেদের উত্তর যাচাই করতে, সম্ভাব্য নম্বর হিসাব করতে এবং কোনও ভুল থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে আপত্তি জানাতে পারবেন বলে তাঁদের দাবি। সেই আপত্তি বিবেচনা করেই চূড়ান্ত উত্তরপত্র এবং ফলপ্রকাশ করা হয়।

তবে এখনও পর্যন্ত এনটিএ-র (NTA) তরফে এ বিষয়ে কোনও স্পষ্ট উত্তর না মেলায় পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্টার স্টাডিজের ছাত্র সংকেত কুমার জানিয়েছেন, ‘প্রতিদিনই ইউজিসি-নেট সংক্রান্ত আপডেট খুঁজে দেখতে হচ্ছে। এতে অনিশ্চয়তা আরও বাড়ছে।আমার পরীক্ষা ভালো হয়েছে। সামনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। তাই আবার পরীক্ষার প্রস্ততি নিতে চাই না।‘

আরও পড়ুন: ধৃত হামিমকে ঘিরে তদন্তে উঠে এল নতুন তথ্য, রেকি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ি

তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কি না বা এই পরিস্থিতে মোকাবিলায় এনটিএ (NTA) কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়েও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। স্বচ্ছতারর অভাবই পরীক্ষার্থীদের উদ্বেগ বাড়াচ্ছে। গোটা বিষয়টি এনটিএ  (NTA) অত্যন্ত খারাপভাবে সামলেছে।‘

গত বছরের তুলনায় এবার উত্তরপত্র প্রকাশে অনেকটা দেরি হচ্ছে বলে অনেকে মনে করছেন। ২০২৫ সালের জুন সেশনের পরীক্ষা হয়েছিল ২৫ থেকে ২৯ জুনের মধ্যে। ছয় দিনের মাথায় উত্তরপত্র প্রকাশ করা হয়। ৫ জুলাই পরীক্ষার্থীরা প্রাথমিক উত্তরপত্র দেখতে পান। একইভাবে ২০২৫ সালের ডিসেম্বর আর ২০২৬ সালের জানুয়ারি  সেশনের পরীক্ষা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলেছিল। তার সাতদিনের মাথায় অর্থাৎ ১৪ জানুয়ারি উত্তরপত্র প্রকাশ করা হয়।

গত ৩০ জুলাই বাম ছাত্র সংগঠন এসএফআই, এনটিএ-র  (NTA) কাছে অবিলম্বে প্রাথমিক উত্তরপত্র প্রকাশ, আপত্তি জানানোর সময়সূচি, চূড়ান্ত উত্তরসূচি এবং ফল প্রকাশের নির্দিষ্ট দিন ঘোষণা করার দাবি জানায়। পাশাপাশি পরীক্ষার প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং সংস্থার বারবার হওয়া প্রশাসনিক ব্যর্থতার জন্য জবাবদিহিরও দাবি তোলে। যদিও এই বিষয়ে এনটিএ বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে কোনও রকম বিবৃতি প্রকাশ করা হয়নি।

https://youtube.com/shorts/BPJnImnWmTI?si=V_KyyKzoK72acurn