ভদোদরায় দ্রুত এগোচ্ছে বুলেট ট্রেন (Vadodra Bullet Train Station) স্টেশনের নির্মাণকাজ। ভারতীয় রেলের ভদোদরা স্টেশন (Vadodra Bullet Train Station) এবং পাণ্ড্য সেতুর কাছেই তৈরি হচ্ছে এই স্টেশন। যাত্রীদের সুবিধার কথা ভেবেই ভারতীয় রেলের ৭ নম্বর প্ল্যাটফর্মের উপর স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। ফলে বুলেট ট্রেন থেকে নেমে বা ভারতীয় রেলের ট্রেনে উঠে সহজেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া যাবে।
আরও পড়ুন: অযোধ্যার রামমন্দিরের পর সিদ্ধিবিনায়ক! দানবাক্স থেকে গায়েব বছরে ১৮ কোটি টাকা, তলব রিপোর্ট
স্টেশনটি এমন জায়গায় অবস্থিত, যেখান থেকে পশ্চিম রেলওয়ের স্টেশন, শহরের বাসস্ট্যান্ড এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালে সহজেই পৌঁছনো যাবে। এতে যাতায়াত আরও সুবিধাজনক হবে।

ভদোদরা (Vadodra Bullet Train Station) শহরের পরিচিত বটগাছ থেকেই স্টেশনের নকশার অনুপ্রেরণা নেওয়া হয়েছে। বটগাছের আকৃতি ও পাতার ছাপ থাকবে স্টেশনের নকশায়। ভিতরের অংশ এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো ঢোকে এবং যাত্রীরা খোলা আকাশও দেখতে পারেন। এটি প্রচলিত রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরের আদলে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব হিসেবে গড়ে উঠেছে। যাত্রীদের সহজে যাতায়াত ও ট্রেন বদলের জন্য ভাদোদরা (Vadodra Bullet Train Station) জংশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা যাবে।
এখানে রয়েছে আধুনিক ওয়েটিং এরিয়া এবং বিজনেস ক্লাস লাউঞ্জ। প্রাকৃতিক আলোর ব্যবহারের জন্য ছাদ ও দেওয়ালে স্কাইলাইটের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের জন্য থাকছে অপেক্ষাকক্ষ, শিশু পরিচর্যা কক্ষ, শৌচাগার, দোকান-সহ একাধিক আধুনিক পরিষেবা। পাশাপাশি গাড়ি, বাস ও অটোর জন্য আলাদা পার্কিং এবং যাত্রী ওঠানামার নির্দিষ্ট জায়গাও রাখা হয়েছে। নির্মাণের কাজও অনেকটাই এগিয়েছে। কনকোর্স, ট্র্যাক ও প্ল্যাটফর্ম স্তরের স্ল্যাব ঢালাই শেষ হয়েছে। এখন চলছে স্টেশনের ইস্পাতের কাঠামো তৈরির কাজ।
https://youtube.com/shorts/g3g0KYybNao?si=_0KO6QlJlV18hdQw




