• facebook
  • twitter
  • youtube
Sunday, 26 July, 2026

রামমন্দিরে অনুদান তছরুপের তদন্তে এসআইটি পুনর্গঠন, নেতৃত্বে ৩ আইপিএস অফিসার

প্রাথমিক তদন্তে টাকা গোনা ও ব্যাঙ্কে জমা দেওয়ার কাজে গাফিলতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তদন্তের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে। একাধিক জায়গায় তল্লাশি চালানোর সঙ্গে মন্দিরের ডিজিটাল তথ্যপ্রমাণ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে নতুন তদন্তকারী দল।

রামমন্দিরে অনুদান তছরুপের তদন্তে এসআইটি পুনর্গঠন, নেতৃত্বে ৩ আইপিএস অফিসার

Photo: file photo

অযোধ্যার রামমন্দিরে অনুদান চুরির ঘটনার তদন্তে বড়সড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। এই ঘটনায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-র পুনর্গঠন করল উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পরেই এই সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ সরকার। এই নতুন এসআইটির নেতৃত্বে রয়েছেন আইজি কিরণ এস। দলের অন্য দুই সদস্য হলেন অযোধ্যার ডিআইজি সোমেন ভার্মা ও এসএসপি ড. গৌরব গ্রোভার।

এর আগে গঠিত এসআইটিতে লখনউয়ের পুলিশ কমিশনার বিজয় বিশ্বাস পন্ত এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীল রতন কুমার-সহ একাধিক আদিকারিক ছিলেন। তবে গত ১৩ জুলাই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ, যেখানে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি. মোহনও উপস্থিত ছিলেন। সেদিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই তদন্তে একজন সিনিয়র আইপিএস অফিসারের নেতৃত্বে নতুন এসআইটি গঠনের নির্দেশ দেয়।

সুপ্রিম কোর্ট আগামী ২৭ জুলাইয়ের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশের পরেই উত্তরপ্রদেশ সরকার নতুন এসআইটি গঠন করে। সূত্রের খবর, এই নতুন তদন্তকারী দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

পূর্ববর্তী এসআইটি তদন্তে সিসিটিভি ফুটেজ, অনুদানের খাতা, টাকা গোনার নিয়মকানুন ও আর্থিক সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। এর পাশাপাশি মন্দিরের একাধিক কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক তদন্তে টাকা গোনা ও ব্যাঙ্কে জমা দেওয়ার কাজে গাফিলতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তদন্তের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে। একাধিক জায়গায় তল্লাশি চালানোর সঙ্গে মন্দিরের ডিজিটাল তথ্যপ্রমাণ ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে নতুন তদন্তকারী দল।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, চুরি ও আর্থিক দুনীর্তির মতো ফৌজদারি মামলার তদন্ত অভিজ্ঞ পুলিশ আধিকারিকদের মাধ্যমে পরিচালিত হবে। সেই কারণেই নতুন করে সিনিয়র আইপিএস অফিসারদের নেতৃত্বে এসআইটি পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।