• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

১৬ বছর পরে ভারতে ফিরছেন আইপিএল স্রষ্টা লোলিত মোদী

১৬ বছরের আইনি লড়াই আর স্বেচ্ছানির্বাসনের তাল কেটে অবশেষে দেশে ফিরছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী।

১৬ বছর পরে ভারতে ফিরছেন আইপিএল স্রষ্টা লোলিত মোদী

PIC- SOCIAL MEDIA

১৬ বছরের আইনি লড়াই আর স্বেচ্ছানির্বাসনের তাল কেটে অবশেষে দেশে ফিরছেন আইপিএলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। মঙ্গলবার, ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আইপিএল নিয়ে ফেমা মামলায় ইডির অভিযোগ খারিজ করে দিল ট্রাইব্যুনাল। সেই খবরে হাসিমুখে ভিডিয়ো সাক্ষাৎকারে ললিত বললেন, “অবশেষে সত্যিটা বেরিয়েই এলো।”

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন করতে গিয়ে ললিত মোদীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন  ভাঙার অভিযোগ ওঠে। ইডি তখন তদন্ত শুরু করে। আদালত এবার জানিয়েছে, টাকা বিদেশে পাঠানোর বিষয়টা নিয়ম মতোই হয়েছে, এটাকে ফেমা লঙ্ঘন বলা যাবে না। দেরি হলেও টাকা দেশে ফেরত এসেছে, তাই ললিতের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ নেই—এই যুক্তিতে বিচারপতি মুনিশ্বর নাথ ভাণ্ডারির বেঞ্চ ইডির অভিযোগ খারিজ করল।

সিদ্ধান্ত শুনে মুখে হাসি ললিত মোদীর। সাক্ষাৎকারে বললেন, ‘খুব খুশি। ১৬ বছর ধরে লড়ছি। যা বলছিলাম, আজ সেটাই প্রমাণ হলো।’ তিনি স্পষ্ট বলেন, আইপিএলই তাঁর সবচেয়ে প্রিয়, সেটার জন্যই তিনি সব করেছেন। এরপর জানান, এবার দেশে ফেরার পালা। ‘জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই। দেশে ফিরতে দারুণ উৎসাহী,’ বললেন ললিত।

 

 

তাহলে ঠিক কবে ফিরবেন? সব ঠিক থাকলে, চলতি বছরের শেষ কিংবা নতুন বছরের গোড়ায় ফিরবেন বলে জানান ললিত মোদী। তাঁর মেয়ের সন্তান হওয়ার কথা অক্টোবরে, সেটার পরেই দেশে ফিরবেন, বললেন তিনি।

তবে ললিত মোদীর বিরুদ্ধে অভিযোগের তালিকা এখনও ফুরোয়নি। আইপিএলের সম্প্রচার স্বত্ব ও ফ্র্যাঞ্চাইজি বরাদ্দে অনিয়ম, ২০১০ সালের বিডে কারচুপি আর কোচি টাস্কার্স-কেরালা বিতর্কে স্বার্থের সংঘাত এসব নিয়ে এখনও নানা অভিযোগ রয়েছে। বিসিসিআই এখনো তাঁর ওপর আজীবন নিষেধাজ্ঞা বহাল রেখেছে।