• facebook
  • twitter
  • youtube
Friday, 17 July, 2026

বিধানসভায় এবার পুলিশ বাজেট নিয়ে আলোচনা হবে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

তৃণমূল জমানায় খাগড়াগড়, বগটুই, আরজি কর থেকে পঞ্চায়েত নির্বাচনে একদিনে ১১ জন নিহত হলেও বিধানসভার অধিবেশনে সেসব আলোচনা হয়নি

বিধানসভায় এবার পুলিশ বাজেট নিয়ে আলোচনা হবে, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

WB-Assembly Photo-SNS

এবার বিধানসভায় নতুন একটি বিষয় ঘটতে চলেছে। যা গত ১৫ বছর দেখা যায়নি বিধানসভায়। এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় পুলিশ (স্বরাষ্ট্র) দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে বলে খবর। এমনকী প্রায় তিন ঘণ্টা ধরে চলা বাজেট বিতর্কে রাজ্যের আইনশৃঙ্খলা এবং বিরোধী দলের বিধায়কদের একাধিক প্রশ্নের উত্তর দেবেন পুলিশমন্ত্রী তথা মুখ্যংমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জমানায় এটা দেখা যায়নি। রাজ্যে পালাবদলের পর এটা হতে চলেছে। শুভেন্দু অধিকারীর সরকারের দু’মাসে রাজ্যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সেখানে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার ও প্রশাসন। তারপরও যদি বিরোধীদের কোনও প্রশ্ন থাকে তাহলে তার জবাব দেবেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল জমানায় খাগড়াগড়, বগটুই, আরজি কর থেকে পঞ্চায়েত নির্বাচনে একদিনে ১১ জন নিহত হলেও বিধানসভার অধিবেশনে সেসব আলোচনা হয়নি। বরং তা নিয়ম করে প্রত্যেক বছরই পুলিশ বাজেটকে গিলোটিনে পাঠানো হতো। তবে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই বামফ্রন্ট জমানার আইনশৃঙ্খলার নানা ‘খারাপ ঘটনা’ তুলে ধরে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনা হয়েছিল। সেখানে বিজেপি সরকার গঠনের পর প্রথম আগামী ২২ জুলাই, বুধবার বিধানসভা অধিবেশনে পুলিশ (স্বরাষ্ট্র) বাজেট নিয়ে টানা তিন ঘণ্টা আলোচনায় অংশ নেবেন মুখ্যবমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গত ২২ জুন আট মাসের জন্যয বাজেট পেশ করেছিলেন। এবার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৭ জুলাই শুক্রবার থেকে ২৫ জুলাই, শনিবার পর্যন্ত অধিবেশনে ১৩টি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। তারপর ২০ জুলাই স্বাস্থ্যয, পঞ্চায়েত, পরিবহণ এবং ২১ জুলাই উচ্চশিক্ষা ও বিদ্যালয় দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। শিল্প-বাণিজ্যর দপ্তরের বাজেট বরাদ্দ নিয়েও ওইদিন আলোচনা হবে। আর ২২ জুলাই স্বরাষ্ট্র এবং পার্ব‌ত্যে র পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের বাজেট নিয়েও আলোচনায় অংশ নেবেন মুখ্যুমন্ত্রী। ২৩ জুলাই উত্তরবঙ্গ, পর্যটন, পুর ও নগরোন্নয়ন এবং ২৪ জুলাই ক্রীড়া ও যুবকল্যা ণ ছাড়াও জনস্বাস্থ্যৎ দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে বিধানসভায় বলে জানা গিয়েছে।

তাছাড়া পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা প্রশাসনিক কর্তাদের হাতে তুলে দেওয়া নিয়ে একটি বিল আনা হতে পারে বলে সূত্রের খবর। এই বিষয়ে বিজেপি পরিষদীয় দলের মুখ্যবসচেতক অম্লারন ভাদুড়ী বলেছেন, ‘তৃণমূল সরকার আইনশৃঙ্খলায় চরম ব্যরর্থতা থেকে দুর্নীতি লুকিয়ে রাখতে চাইত। তাই সমস্ত পুলিশ বাজেটকে গিলোটিনে পাঠাত। রাজ্যে এখন জনগণের সরকার। তাই জনতার কাছে কোনও কিছু লুকানোর নেই। বাংলায় আইনের শাসনের কথা বলতেই স্বরাষ্ট্র বাজেট আলোচনায় বিরোধীরাও অংশ নেবে।’