• facebook
  • twitter
  • youtube
Tuesday, 30 June, 2026

বামেদের ৩৪ বছর ক্ষমতায় থাকায় কারণ জানালেন শমীক

পশ্চিমবঙ্গে বামেদের ৩৪ বছর ক্ষমতায় থাকা নিয়ে নানা কাটাছেঁড়া চলে। টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার পিছনে কারণ কী, সেই প্রশ্ন নানা সময় ওঠে।

বামেদের ৩৪ বছর ক্ষমতায় থাকায় কারণ জানালেন শমীক

পশ্চিমবঙ্গে বামেদের ৩৪ বছর ক্ষমতায় থাকা নিয়ে নানা কাটাছেঁড়া চলে। টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার পিছনে কারণ কী, সেই প্রশ্ন নানা সময় ওঠে। এবার বামেদের বাংলায় সাড়ে তিন দশক ক্ষমতায় থাকার কারণ ব্যাখ্যা করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি বললেন, বামেদের ৩৪ বছর ক্ষমতায় থাকার পিছনে শিক্ষকদের ভূমিকা রয়েছে। নিজের বক্তব্য নিয়ে যুক্তিও দিলেন শমীক। মঙ্গলবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির টিচার্স সেলের তরফে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বামেদের ৩৪ বছরের ক্ষমতায় টিকে থাকার প্রসঙ্গ তোলেন শমীক ভট্টাচার্য।

বাম জমানায় শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘৩৪ বছর বাম শাসন টিকে ছিলো কারণ তাদের সংগঠনের মূল চাবিকাঠি ছিল পশ্চিমবঙ্গের শিক্ষকরা। শিক্ষকদের জন্য বামফ্রন্ট বেতন বৃদ্ধি করেছিল। শিক্ষকদের জীবনমানের কিছুটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল বামেরা।’

শিক্ষকরা কেন রাজনৈতিক দলের ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সেকথা তুলে ধরেন শমীক ভট্টাচার্য । তিনি বলেন, ‘স্কুলের পড়ুয়া একজন শিক্ষককে তার পিতার স্থানে রাখে। সমাজে এই বন্ধন আর কোথাও হওয়া সম্ভব নয়। সেই কারণে যেকোনও রাজনৈতিক দলের ভিত্তি, তার প্রসার, তাকে সর্বব্যাপী, সর্বস্পর্শী করার ক্ষেত্রে শিক্ষকদের একটা অবদান রয়েছে।’

গেরুয়া শিবিরের শিক্ষক সেলের সদস্যদের উদ্দেশে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘আমরা তো নিজেদের মতো করে রাজনীতি করি, নিজেদের কথা বলি। আমরা কী করতে চাই, তা প্রত্যেক শিক্ষিত মানুষের জানা। আমরা পশ্চিমবঙ্গের হৃতগৌরব ফেরাতে চাই। বিনিয়োগ বাড়ানোর কথা বলছি। এই সমাজে শিক্ষকদেরও একটা ভূমিকা রয়েছে।

আমরা কী করতে চাইছি, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আজ স্পষ্ট বুঝিয়ে দেন, এখন কাজ করতে হবে। একইসঙ্গে, তৃণমূল জমানায় বিভিন্ন মামলায় উকিলদের জন্য সরকার কত খরচ করেছে, তার শ্বেতপত্র প্রকাশেরও অনুরোধ জানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।