• facebook
  • twitter
  • youtube
Saturday, 27 June, 2026

‘মুসলিমদের সংস্কৃত শিখতে হবে’ বন্দে মাতরম বিতর্কে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মন্তব্য করেন রুদ্রনীল ঘোষ

‘মুসলিমদের সংস্কৃত শিখতে হবে’ বন্দে মাতরম বিতর্কে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ

জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলকভাবে গাওয়া নিয়ে চলা বিতর্কের মধ্যে অভিনেতা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের বক্তব্য, যারা সংস্কৃত ভাষায় হওয়ার কারণে বন্দে মাতরম গাওয়ার বিরোধিতা করছেন, তাঁদের সংস্কৃত শিখতে হবে।

দ্য স্টেটসম্যান-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কয়েকটি মাদ্রাসার বন্দে মাতরম গাওয়ার বিরোধিতা প্রসঙ্গে করা হলে শিবপুরের বিজেপি বিধায়ক বলেন, ‘সংস্কৃত না জানলে শিখতে হবে।‘ রুদ্রনীলের দাবি, দেশের প্রচলিত আইন ও নিয়মকানুন সম্পর্কে অনেক মুসলিমেরাই পর্যাপ্ত ধারনা নেই।


নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ছোটবেলায় আমাদের নাগরিক কর্তব্য শেখানো হত, তেমনই মুসলিমদেরও দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দেওয়া উচিত।

তিনি বলেন, ‘ধরুন প্রকাশ্যে যেখানে-সেখানে থুতু ফেলা। ছোটবেলায় আমাদের শেখানো হত, প্রকাশ্যে থুতু ফেলতে নেই বা প্রস্রাব করতে নেই। এ রকম আরও অনেক নাগরিক কর্তব্য আমাদের শেখানো হয়েছে। একই সঙ্গে আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও শিক্ষা দেওয়া হয়েছে।‘

রুদ্রনীল আরও বলেন, ‘যাঁরা এই বিষয়ের সমালোচনা করছেন, তাঁরা প্রকৃত সত্য জানেন না।‘ উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মন্তব্য করেন রুদ্রনীল ঘোষ।