কানাডার মন্ট্রিয়েলে চলল গুলি। ঘটনাটি ঘটেছে কানাডার মন্ট্রিয়েল শহরের কোট-ডে-নেইজ এলাকায়। পুলিশ সূত্রের খবর, সোমবারের ওই ঘটনায় একজন পুলিশ আধিকারিক-সহ তিনজন নিহত হয়েছেন। সেই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একজন প্রত্যক্ষদর্শী জানলা দিয়ে বন্দুক বেরিয়ে থাকতে দেখেন। এরপরেই তিনি গুলি চালানোর শব্দ শোনেন। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। মন্ট্রিয়েল পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছয়। গুলি চালানোর ঘটনায় সেখানে কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রের খবর, ওই দিনের ঘটনায় একজন পুলিশ আধিকারিকের পাশাপাশি একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। মন্ট্রিয়েলে যেখানে গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই এলাকা ইহুদি জনগোষ্ঠীর বাস। ওই এলাকায় কোশার রেস্তোরাঁ ও সুপারমার্কেট রয়েছে।
মন্ট্রিয়েলের পুলিশ প্রধান ফাডি দাগের জানিয়েছেন, সন্দেহভাজন আততায়ীকে ঘটনাস্থলেই গুলি করে মারা হয়েছে। পুলিশের অনুমান, তিনি একাই ওই হামলা চালিয়েছে। এই ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শোকপ্রকাশ করেছেন। গোটা ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন। তবে কেন এবং কী কারণে আততায়ী ওই এলাকায় হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।




