• facebook
  • twitter
  • youtube
Thursday, 20 August, 2026

পদত্যাগ কান্দি পুরপ্রধানের, অনিশ্চয়তায় পুরবোর্ড

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর এবার কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক পদত্যাগ করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে

পদত্যাগ কান্দি পুরপ্রধানের, অনিশ্চয়তায় পুরবোর্ড

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর এবার কান্দি পুরসভার পুরপ্রধান জয়দেব ঘটক পদত্যাগ করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। শুক্রবার কান্দির মহকুমাশাসক প্রদীপ্ত বিশ্বাসের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। ২০২২ সালের পুরসভা নির্বাচনে ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছিল তৃণমূল। সেই সময় পুরপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল জয়দেব ঘটককে।

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কান্দি কেন্দ্রে তৃণমূলের পরাজয়ের পর থেকেই পুরসভার অন্দরে অস্থিরতা দেখা দেয়। দলের খারাপ ফলাফলের নৈতিক দায়িত্ব স্বীকার করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জয়দেব। তিনি বলেন, দীর্ঘ সাড়ে চার বছর শহরবাসী তাঁর উপর আস্থা রেখেছিলেন। কিন্তু নির্বাচনে দলের ভরাডুবির পর দায়িত্বে থাকা উচিত নয় বলেই তিনি সরে দাঁড়িয়েছেন।

জয়দেবের পদত্যাগের পর কান্দি পুরসভার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পুরবোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। এখন কে পরবর্তী পুরপ্রধান হবেন এবং প্রশাসনিক দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।