• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

রেশন ডিলার্স শপ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হলেন শিশির অধিকারী

বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন রেশন ডিলার্স শপ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক বিশ্বম্ভর বসু

ফাইল চিত্র

সরানো হল সাংসদ সৌগত রায়কে। সৌগতর বদলে রেশন ডিলার্স শপ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা করা হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে। রেশন ডিলার্স শপ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ভাই প্রহ্লাদ মোদী।

এই সংগঠনের পরামর্শদাতা হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন সাংসদ সৌগত রায়। এবার বাংলায় পালা বদলের পর রেশন ডিলার্স শপ অ্যাসোসিয়েশনের পরামর্শদাতা বদলে গেল। বৃহস্পতিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন রেশন ডিলার্স শপ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক বিশ্বম্ভর বসু।

এই প্রথম বাংলার কেউ নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করলেন। বিশ্বম্ভর জানিয়েছেন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়িকে তিনি রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা জানিয়েছেন।  উল্লেখ্যবিশ্বম্ভর বসুও নীতি আয়োগের  সদস্য।