উত্তরপ্রদেশের উচ্চ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেজা তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হল। ২০২৫-২৬ অর্থবছরের জন্য মেজা উড়জা নিগম প্রাইভেট লিমিটেড এই অর্থ বরাদ্দ করেছে। এনটিপিসি লিমিটে়ড এবং উত্তর প্রদেশ রাজ্য বিদ্যুৎ উৎপাদন নিগম লিমিটেড যৌথ উদ্যোগে এই তাপবিদ্যৎ পরিচালনা করে থাকে।
২০২৫–২৬ অর্থবছরে বিদ্যুৎকেন্দ্রটি মোট ৭,৭৪৪ মিলিয়ন ইউনিট বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন করেছে। বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৮৯.৬১% অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর বজায় রেখে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে। এই কেন্দ্র থেকে বছরে প্রায় মোট ৪ হাজার ৬৬৬.৬০ কোটি টাকা আয় হয়েছে।
Advertisement
বিভিন্ন সামাজিক প্রকল্পে এমইউএনপিএল ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ১২.৭১৪ কোটি ব্যয় করেছে। যার মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী, ক্ষমতায়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ, পরিকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য শক্তি এবং সামগ্রিক জনকল্যাণমূল উদ্যোগ রয়েছে।
Advertisement
যোগী সরকার মেজা তাপবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের অনুমোদন দিয়েছে বলে খবর। এর ফলে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে অঞ্চলের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। দ্বিতীয় ধাপের কাজ সম্প্রসারণের অনুমোদনকে এমইউএনপিএল-র গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই মনে করা হচ্ছে। যা ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে সাহায্য করবে।
Advertisement



