• facebook
  • twitter
  • youtube
Wednesday, 14 October, 2026

কমলা চ্যাটার্জি বালিকা বিদ্যালয়ে দুষ্কৃতী তাণ্ডবের নালিশ, তদন্তে গড়িয়াহাট থানা

প্রধানশিক্ষিকা  দেবযানী দাস জানান, ঘটনার পরই গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

কমলা চ্যাটার্জি বালিকা বিদ্যালয়ে দুষ্কৃতী তাণ্ডবের নালিশ, তদন্তে গড়িয়াহাট থানা

খাস কলকাতার এক বালিকা বিদ্যালয়ে ভোররাতে দুষ্কৃতীদের হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট থানার অন্তর্গত কমলা চ্যাটার্জি গার্লস হাইস্কুলে। স্কুল সূত্রে খবর, শনিবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ একদল যুবক স্কুলের প্রধান ফটক টপকে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয়ের একটি ভবন ভাড়া নেওয়া, যেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্লাস হয়। অভিযোগ, সেই ভবনেই দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা দেখেন বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে।

বিদ্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে কয়েকজন যুবককে রাতের অন্ধকারে স্কুল চত্বরে ঢুকতে দেখা গিয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সেই ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রধানশিক্ষিকা  দেবযানী দাস জানান, ঘটনার পরই গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছেও বিষয়টি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, সোমবার প্রধানশিক্ষিকার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।