দেবজিৎ দত্তর সুরে এবং রাজীব দত্তর কথায় ‘নকশ-এ-কদম’ গানে কন্ঠ দিলেন শঙ্কর মহাদেবন। রাগ আহির ভৈরবের উপর তৈরি এই সেমি-ক্লাসিক্যাল গান। দেবজিৎ বলেন, ‘২০২৫ সালে শঙ্করজী কলকাতায় একটা কনসার্টে এলে তাঁর সঙ্গে হোটেলে দেখা করে আমি কম্পোজিশনটি শোনাই। প্রচণ্ড খুশি হয়ে এক কথায় গানটি গাইতে রাজি হয়ে যান তিনি। এই গানটা আসলে ওঁকে মাথায় রেখেই তৈরি করা।’
এই গানের মিউজিক ভিডিও সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। এই বিষয়ে এডিটর পরন্তপ মুখোপাধ্যায় বলেন, ‘এই কয়েক বছরে নানা প্রজেক্টে এআই ব্যবহার করেছি, কিন্তু ‘নকশ-এ-কদম’ প্রথম মিউজিক ভিডিও যেটা আমি সম্পূর্ণভাবে এআই দিয়ে বানিয়েছি। অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটা ভ্রান্ত ধারণা আছে যে এআই দিয়ে সব কিছু সহজে বানানো যায়। আসলে তা নয়। এরকম একটা কাজের জন্য চাই সময়, ধৈর্য এবং অনেক রিসার্চ ও এক্সপেরিমেন্ট। রিয়েল শুট, সেমি-এআই বা সম্পূর্ণ এআই, একটা ছবিকে এগিয়ে নিয়ে যায় তার গল্প বলার ক্ষমতা। পরিচালকের কাজ সেখানে একই থাকে।’
Advertisement
Advertisement
Advertisement



