• facebook
  • twitter
Saturday, 16 May, 2026

বিদ্যাসাগর সেতু বন্ধের সিদ্ধান্তে বদল, রবিবার স্বাভাবিক যান চলাচল

ট্রাফিক পুলিশের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ ও কেবল পরিবর্তনের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে

বিদ্যাসাগর সেতু বন্ধ নিয়ে সিদ্ধান্ত বদল করল কলকাতা ট্রাফিক পুলিশ। আগে ঘোষণা করা হয়েছিল ১৭ মে, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। তবে শুক্রবার রাতে সেই নির্দেশ প্রত্যাহার করে জানানো হয়েছে, সেতুতে স্বাভাবিকভাবেই যান চলাচল হবে।

ট্রাফিক পুলিশের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিদ্যাসাগর সেতুর রক্ষণাবেক্ষণ ও কেবল পরিবর্তনের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। সেই কারণে সেতু বন্ধ রাখার আর প্রয়োজন নেই। হুগলি রিভার ব্রিজ কমিশনার্সকেও এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Advertisement

আগের নির্দেশ অনুযায়ী, সেতু বন্ধ থাকার সময় বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু নতুন সিদ্ধান্তের ফলে যাত্রীদের আর কোনও বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে না।

Advertisement

Advertisement