• facebook
  • twitter
Thursday, 14 May, 2026

এসবিআই লাইফের বিশেষ বার্তা

দীর্ঘদিন ধরে সংস্থাটি মায়ের ভূমিকা নিয়ে সামাজিক বার্তা তুলে ধরছে। তাদের মতে, মা কেবল পরিচর্যাকারী নন, তিনি পরিবারের পথপ্রদর্শকও।

প্রতীকী চিত্র

দৃঢ় মানসিক ক্ষমতা ও ধৈর্য্যের উদাহরণ ভারতের মহিলারা। চাকুরিরতা হন বা গৃহিনী। সন্তান হোক বা অফিসের কাজ, সব সামাল দেন একই উদ্যমে। সেই মহিলাদের ক্ষমতা উদযাপনে এক বিশেষ আবেঘন বার্তা প্রকাশ করেছে ভারতের শীর্ষ জীবনবিমা সংস্থা এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। সংস্থার উদ্যোগে তৈরি স্বল্পদৈর্ঘ্যের এক চলচ্চিত্রে ‘কিছু না বললেও শুধু মা সব বোঝেন’-র মাধ্যমে মায়ের নীরব অনুভূতি ও মানসিক শক্তিকে তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে, কীভাবে মা পরিবারের অপ্রকাশিত উদ্বেগ ও স্বপ্ন সহজেই বুঝে নেন।

গল্পের কেন্দ্রে রয়েছে দুই প্রজন্মের দুই মা। এক তরুণী মা সন্তান জন্মের পর কর্মজীবনে ফিরে এসে পরিবার ও ভবিষ্যতের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে মানসিক দ্বিধায় পড়েন। নিজের কথা স্পষ্টভাবে বলতে না পারলেও তাঁর র মা নীরবে সব বুঝে তাঁকে সাহস দেন। তিনি মেয়েকে বলেন, নিজের স্বপ্ন পূরণ করা মানে পরিবারকে কম ভালোবাসা নয়। এই গল্পে আরও দেখানো হয়েছে, মাতৃত্বের সঙ্গে স্বপ্ন ও দায়িত্ব একসঙ্গে এগিয়ে চলে। মায়ের সঙ্গে সন্তানের এই নিঃশব্দ বোঝাপড়া পুরো গল্পটিকে আরও আবেগঘন করে তুলেছে।

Advertisement

এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড কর্পোরেট যোগাযোগ বিভাগের প্রধান রবীন্দ্র শর্মা জানান, মায়ের অন্তর্দৃষ্টি কেবল অনুভূতি নয়, এটি পরিবারের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নীরব শক্তিই অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমাদের সংস্থা বিশ্বাস করে, নিরাপত্তা ও আস্থার সঙ্গে মানুষকে এগিয়ে যেতে সাহায্য করাই তাদের লক্ষ্য এবং ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে।

Advertisement

দীর্ঘদিন ধরে সংস্থাটি মায়ের ভূমিকা নিয়ে সামাজিক বার্তা তুলে ধরছে। তাদের মতে, মা কেবল পরিচর্যাকারী নন, তিনি পরিবারের পথপ্রদর্শকও। এই উদ্যোগ সেই বিশ্বাসকে আবারও সামনে এনেছে, যেখানে বলা হয়েছে অনেক সময় সবচেয়ে বড় সহায়তা কথায় নয়, বোঝাপড়ার মধ্যেই থাকে।

Advertisement