• facebook
  • twitter
Wednesday, 13 May, 2026

নন্দীগ্রাম আসন ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কোনও অভাব বুঝতে না দেওয়ার আশ্বাস শুভেন্দুর

‘নন্দীগ্রামের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা আমি অবশ্যই পালন করব। সংবিধানের নিয়ম মেনেই নন্দীগ্রাম আসন ছেড়ে দিলাম।‘বিধানসভায় শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি আশ্বাস দেন, আগামী পাঁচ বছর নন্দীগ্রামের মানুষকে কোনও অভাব বা উন্নয়নের ঘাটতি অনুভব করতে হবে না।

এবারের বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উভয় আসনেই জয়লাভ করেন। তবে ভারতের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি একইসঙ্গে দু’টি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে থাকতে পারেন না। তাই নিয়ম মেনে একটি আসন ছাড়তেই হত তাঁকে।

Advertisement

এদিন ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর কার্যত স্পষ্ট করে দেন যে, নন্দীগ্রাম আসন তিনি ছেড়ে দিচ্ছেন। যদিও আসন ছাড়লেও নন্দীগ্রামের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। তাঁর কথায়, নন্দীগ্রামের উন্নয়ন এবং মানুষের স্বার্থ রক্ষায় আগামী দিনেও তিনি সমানভাবে দায়বদ্ধ থাকবেন।

Advertisement

 

Advertisement