• facebook
  • twitter
Saturday, 9 May, 2026

ব্রিগেডমুখী জনতা, শুভেন্দুর শপথ অনুষ্ঠানে বাবা শিশির অধিকারী-সহ পরিবাবের সদস্যরা

লকাতায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২৫ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথির দিনেই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ শপথ নেবেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ব্রিগেডমুখী মানুষের ঢল দেখা গিয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা দলে দলে সমাবেশস্থলে পৌঁছচ্ছেন। ধর্মতলায় একের পর এক বাস এসে দাঁড়াচ্ছে, সেখান থেকে মিছিল করে মানুষ যাচ্ছেন ব্রিগেডে।

শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর থেকেই নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। গেরুয়া আবির উড়েছে, মিষ্টি বিতরণ হয়েছে, আর শুভেন্দুর বাড়ি ‘শান্তিকুঞ্জ’-এ ভিড় জমিয়েছেন তাঁর অনুগামীরা। শপথগ্রহণ অনুষ্ঠানে অধিকারী পরিবারের একাধিক সদস্য উপস্থিত থাকবেন। অসুস্থতার কারণে মা গায়ত্রী অধিকারী উপস্থিত থাকতে না পারলেও ছেলে মুখ্যমন্ত্রী হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে থাকবেন বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী-সহ পরিবারের অন্য সদস্যরাও।

Advertisement

ব্রিগেডে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া করা হয়েছে। প্রায় চার হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন। কলকাতায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  এছাড়া থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত ১৬টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠান ঘিরে রাজ্যজুড়ে উচ্ছ্বাস ও কৌতূহল তুঙ্গে।

Advertisement

Advertisement