• facebook
  • twitter
  • youtube
Sunday, 9 August, 2026

এসআইআর ট্রাইবুনাল ছাড়লেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম

কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন

এসআইআর ট্রাইবুনাল ছাড়লেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম

এসআইআরের ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের অভিযোগ ও পুনর্বিবেচনার আবেদন শোনার জন্য যে ট্রাইবুনাল গঠন করা হয়েছিল, সেখানে সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন শিবজ্ঞানম। সেই দায়িত্ব থেকেই ইস্তফা নিলেন তিনি। সুপ্রিম কোর্টেও পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

শুধু ট্রাইবুনালই নয়, আবেদন নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণ করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। ওই কমিটির অন্য দুই সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং প্রণবকুমার দেব। তাঁর ইস্তফার ফলে এখন ট্রাইবুনালের পরবর্তী কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।