• facebook
  • twitter
Wednesday, 6 May, 2026

শান্তিপূর্ণ ভোটে কমিশনকে ধন্যবাদ, ভবানীপুরে ‘ভোটের অধিকার ফিরেছে’—শুভেন্দু

নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে সিইও দফতরে গিয়ে কৃতজ্ঞতা জানালেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

এ বারের বিধানসভা ভোট বাংলার অতীতের বহু নির্বাচনের তুলনায় আলাদা—এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। ভোটপর্ব জুড়ে বড় ধরনের হিংসার ঘটনা বা প্রাণহানির খবর না থাকায় নির্বাচনকে তুলনামূলক শান্তিপূর্ণ বলেই দাবি উঠছে। এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে সিইও দফতরে গিয়ে কৃতজ্ঞতা জানালেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভবানীপুর ও নন্দীগ্রাম—দুই কেন্দ্রের জয়ী প্রার্থী শুভেন্দু এ দিন সিইও মনোজ কুমার আগরওয়াল এবং স্টেট অবজার্ভারদের সঙ্গে সাক্ষাৎ করেন। সৌজন্য বৈঠকে তিনি জানান, এ বারের ভোট অনেকটাই নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। তাঁর কথায়, “গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কাজটি হয়েছে বলেই ধন্যবাদ জানাতে এসেছি।”

Advertisement

বিশেষ করে ভবানীপুর কেন্দ্রের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আগে যাঁরা নানা কারণে ভোট দিতে পারেননি, এ বার তাঁদের অনেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। যা গণতন্ত্রের পক্ষে ইতিবাচক বলেই মনে করছেন তিনি।সব মিলিয়ে, প্রশাসনের কড়া নজরদারি ও কমিশনের সক্রিয় ভূমিকায় এ বারের ভোট যে অন্য মাত্রা পেয়েছে, সেই বার্তাই দিতে চাইলেন শুভেন্দু।

Advertisement

Advertisement