• facebook
  • twitter
Tuesday, 5 May, 2026

নবান্নে ‘জয় শ্রীরাম’ স্লোগান এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগান

নারী-পুরুষ নির্বিশেষে বহু কর্মী এই উদযাপনে অংশ নেন

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক ভবন নবান্নের পরিবেশেও  পরিবর্তনের বার্তা স্পষ্ট। মঙ্গলবার সরকারি কর্মীদের মুখে শোনা গেল ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কি জয়’ স্লোগান। সোমবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় এসেছে। এর পরদিনই নবান্নের অন্দরে উৎসবের পরিবেশ তৈরি হয়।

শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকেনি উচ্ছ্বাস, কর্মীদের মধ্যে গেরুয়া আবির খেলার দৃশ্যও দেখা যায়। নারী-পুরুষ নির্বিশেষে বহু কর্মী এই উদযাপনে অংশ নেন। তাঁদের বক্তব্য, এতদিন তাঁরা ভয়ের মধ্যে কাজ করতেন, কিন্তু নতুন সরকার আসায় সেই চাপ থেকে মুক্তি পেয়েছেন বলে অনুভব করছেন। পাশাপাশি, নতুন প্রশাসনের কাছে তাঁদের বিভিন্ন প্রত্যাশার কথাও উঠে আসে। বিশেষ করে মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবি নিয়েও কর্মীদের মধ্যে আলোচনা শোনা যায়।

Advertisement

এর আগেও, নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পর কিছু সমর্থক নবান্নের বাইরে জড়ো হয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন এবং গেরুয়া পতাকা ওড়ান। সেই আবহই এবার প্রশাসনিক ভবনের ভিতরেও প্রতিফলিত হয়েছে।

Advertisement

এই নির্বাচনে বিজেপি ২০৭টি আসন পেয়ে রাজ্যে সরকার গঠন করেছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা আশির ঘরে আটকে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির সাফল্য লক্ষণীয়। এমনকি তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিও এবার তাদের হাতছাড়া হয়েছে। এই ফলাফলের পর রাজ্যের রাজনৈতিক মানচিত্রে এক বড় পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছে।

 

 

Advertisement