ফের বদলে গেল কালীঘাট থানার ওসি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আগের নির্দেশিকা বাতিল করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলাই বাগকে। তিনি আগে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানায় অতিরিক্ত ওসি হিসেবে কর্মরত ছিলেন। কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগে কালীঘাট থানার নতুন ওসি হিসেবে তাঁর নিয়োগের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ।
এর আগে শনিবারই গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে এই পদে আনা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে গত ৩৬ দিনের মধ্যে চার বার কালীঘাট থানার ওসি বদল হল, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Advertisement
ভোট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য পুলিশে একাধিক রদবদল হয়েছে। সেই ধারাবাহিকতায় ২৯ মার্চ প্রথমবার কালীঘাট থানার ওসি পরিবর্তন করা হয়। তখন গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে তাঁকেও সরিয়ে দেওয়া হয়। ২৫ এপ্রিল নতুন ওসি হিসেবে দায়িত্ব পান গৌতম দাস, যিনি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে বিতর্ক তৈরি হওয়ায় তাঁকেও পদ থেকে সরানো হয়।
Advertisement
জানা গিয়েছে, সমাজমাধ্যমে একটি বিতর্কিত ছবি পোস্ট করার জেরে সমস্যায় পড়েন গৌতম। সেই ছবিতে তাঁকে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র হাতে থানার চেয়ারে বসে থাকতে দেখা যায় বলে অভিযোগ। এই পোস্টকে ‘আপত্তিকর’ দাবি করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, গৌতম নিজেই ফেসবুক ও হোয়াট্সঅ্যাপে ছবিটি শেয়ার করেছিলেন, যদিও ছবির সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান।তৃণমূলের দাবি, গৌতম নিজেই ফেসবুক এবং হোয়াট্সঅ্যাপ স্টেটাসে সেই ছবি পোস্ট করেন।
Advertisement



