• facebook
  • twitter
Sunday, 3 May, 2026

বাংলার রিচা ঘোষকে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে পঞ্চমবারের জন্য নেতৃত্ব দিতে চলেছেন হরমনপ্রীত কৌর। ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন স্পিনার অলরাউন্ডার রাধা যাদবও।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারত। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলশে শুরু হচ্ছে বিশ্বকাপ। প্রত্যাশা মতোই ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষ। এদিকে, প্রথমবারের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন পেসার নন্দিনী শর্মা। ডব্লুপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেতে চলেছেন তিনি। সোফি ডিভাইনের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি। চোটের জন্য আগেই বাদ পড়েছিলেন অলরাউন্ডার আমনজ্যোৎ কৌর। তাঁর জায়গায় দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কাশ্বী গৌতম। তিনিও চোট পেয়ে ছিটকে গিয়েছেন।

পাশাপাশি, দল থেকে বাদ পড়ছেন অনুষ্কা শর্মা, উমা ছেত্রী, প্রতীকা রাওয়াল, হরলিন দেওলরা। ঘোষিত এই দলই বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। অন্যদিকে, দীর্ঘদিন বাদে চোট কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন যস্তিকা ভাটিয়া। গত বছর আগস্ট মাসে ভারতীয় -এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর তাঁর এসিএল অস্ত্রোপচার হয়।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে পঞ্চমবারের জন্য নেতৃত্ব দিতে চলেছেন হরমনপ্রীত কৌর। ঘোষিত এই দলে জায়গা করে নিয়েছেন স্পিনার অলরাউন্ডার রাধা যাদবও। আগামী ১৪ জুন, বার্মিংহামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে স্মৃতি মান্ধানাদের। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের সেরা দু’টি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

Advertisement

ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রদ্রিগেজ়, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাতিল, ভারতী ফুলমালি, যস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা এবং রাধা যাদব।

Advertisement