• facebook
  • twitter
Tuesday, 28 April, 2026

পানিহাটিতে সিপিএম সমর্থকের উপর হামলার অভিযোগ

অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী

ভোটপ্রচারের আবহে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় উত্তেজনা ছড়িয়েছে এক তরুণী হেনস্থার অভিযোগ ঘিরে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি প্রার্থী। ঘটনায় থানার দ্বারস্থ হয়েছেন আক্রান্ত সিপিএম সমর্থক তরুণী।

সোমবার বিকেলে মহাজাতি মোড় এলাকায় বিজেপির প্রচারসভা চলছিল। সেই সময় টোটোয় চড়ে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের সমর্থনে প্রচার করছিলেন বছর একুশের শ্রীলেখা মুখোপাধ্যায় ও তাঁর বাবা। অভিযোগ, মঞ্চ থেকে তাঁদের উদ্দেশে কটূক্তি করা হয়। এরপরই কয়েক জন বিজেপি কর্মী টোটোটি ঘিরে ফেলে মারধর ও হেনস্থা করেন।

Advertisement

শ্রীলেখার দাবি, তাঁর বাবাকে মারধর করা হয় এবং তাঁকেও শারীরিকভাবে হেনস্থা করা হয়। মাইকের তার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। যদিও বিজেপির পালটা দাবি, টোটো থেকে তাঁদের এবং আরজি কর মামলায় তদন্তকারী সংস্থাকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিএমের অভিযোগ, এটি নারীবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ। অন্যদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। পুরো ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে।

Advertisement

Advertisement