• facebook
  • twitter
Monday, 27 April, 2026

দ্বিতীয় দফার ভোটে বুথের ওয়েব ক্যামেরা খোলা ও ডেটা সংরক্ষণে নতুন নির্দেশ কমিশনের

২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষে নির্দিষ্ট নিয়ম মেনেই ওয়েবকাস্টিং ক্যামেরা খুলে গ্রহণ কেন্দ্রে জমা দিতে হবে

দ্বিতীয় দফার ভোটের আগে বুথে বসানো ওয়েব ক্যামেরা খুলে আনা এবং তাতে থাকা তথ্য সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশিকা জারি করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষে নির্দিষ্ট নিয়ম মেনেই ওয়েবকাস্টিং ক্যামেরা খুলে গ্রহণ কেন্দ্রে জমা দিতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসারদের ভোটকর্মীদের বুথ থেকে নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রিসিভিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

Advertisement

এর পর ভোটকর্মীরা বুথ ছেড়ে চলে যাওয়ার পরে বুথে উপস্থিত থাকবেন বিএলও, ভিএবি কর্মী, পুলিশ কনস্টেবল এবং কিউ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা কর্মীরা। তাঁদের দায়িত্ব হবে বুথে বসানো ওয়েবকাস্টিং ক্যামেরাগুলির নিরাপত্তা নিশ্চিত করা।

Advertisement

কমিশন আরও জানিয়েছে, সেক্টর অফিসারদের উপস্থিতিতে ক্যামেরাগুলি খুলে নেওয়া হবে। পরে সেই ক্যামেরা রিসিভিং সেন্টারে জমা দিতে হবে।

এই নির্দেশ দ্রুত সব সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়ে কঠোর ভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের মতে, ভোট-পরবর্তী সময়ে বুথের প্রযুক্তিগত সরঞ্জাম সুরক্ষিত রাখা এবং তথ্য সংরক্ষণ নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

Advertisement