ভোটের দিন বুথের ভিতরে পুলিশকর্মীর উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হল শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে ২১ ও ২২ নম্বর বুথে এক পুলিশকর্মীকে ভিতরে দেখা যায় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি গিয়ে ওই পুলিশকর্মীকে বুথের বাইরে যেতে বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর জানান, “পুলিশের কাজ শুধুমাত্র বুথের বাইরে শৃঙ্খলা বজায় রাখা এবং লাইনের দেখভাল করা। বুথের ভিতরে থাকার কোনও প্রয়োজন নেই।”
Advertisement
তিনি আরও জানান, বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর নজরেও আনা হয়েছে এবং তাঁদের অনুরোধ করা হয়েছে যাতে পুলিশকে বুথের ভিতরে প্রবেশ করতে না দেওয়া হয়।
Advertisement
ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Advertisement



