ভোটের আগে যোগাযোগ ব্যবস্থা (Communication System) শক্তিশালী করতে বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, নির্বাচনী দায়িত্বে থাকা কোনও আধিকারিক ফোন (Mobile Phone) বন্ধ রাখলে বা না ধরলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশ অনুযায়ী, সব পর্যবেক্ষক (Observers), জেলা নির্বাচনী আধিকারিক (DEO), পুলিশ সুপার (SP), রিটার্নিং অফিসার (RO) এবং সহকারী রিটার্নিং অফিসারদের নিজেদের ফোন নম্বর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একই সঙ্গে তাঁদের ফোন সব সময় সচল রাখতে হবে এবং প্রতিটি কলের জবাব দিতে হবে।
Advertisement
কমিশন আরও জানিয়ে দিয়েছে, শুধু ফোন চালু রাখাই নয়, ফোনে পর্যাপ্ত চার্জ রাখার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। ভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় কোনোমতে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা চলবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে। কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনও ভোটার বা প্রার্থী সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তবে তা দায়িত্বে গুরুতর অবহেলা হিসেবে গণ্য করা হবে। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
Advertisement
জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনের সঙ্গে যুক্ত সব আধিকারিকের মোবাইল নম্বর প্রকাশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজ্য, জেলা ও বিধানসভা কেন্দ্রের কন্ট্রোল রুমের ফোন নম্বরও প্রচার করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই যোগাযোগ করতে পারেন।
কমিশনের মতে, অবাধ ও স্বচ্ছ নির্বাচন (Free and Fair Election) নিশ্চিত করতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটের দিন এবং তার পরের দিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
Advertisement



