• facebook
  • twitter
Wednesday, 22 April, 2026

ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন নুসরত. সঙ্গে ছিলেন যশ

অভিযোগ, ২০১৪-১৫ সালে একটি সংস্থা ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেয়

বুধবার কলকাতায় ইডির সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে যান তৃণমূলের প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান। রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সংক্রান্ত তদন্তে তাঁকে তলব করা হয়েছিল। সকালে সাদা সালোয়ার-কামিজ় ও চোখে রোদচশমা পরে তিনি দফতরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ও সঙ্গী যশ দাসগুপ্ত। গাড়ি থেকে নেমেই সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরলেও কোনও মন্তব্য না করে তিনি সরাসরি দফতরের ভিতরে প্রবেশ করেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় আগেও নুসরতকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ২০২৩ সালে প্রায় ছয় ঘণ্টা ধরে তাঁকে প্রশ্ন করেন তদন্তকারীরা। অভিযোগ, ২০১৪-১৫ সালে একটি সংস্থা ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে মাথাপিছু প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা নিয়ে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু অভিযোগকারীদের দাবি, তাঁরা কেউই ফ্ল্যাট পাননি, এমনকি অর্থও ফেরত দেওয়া হয়নি। সেই সংস্থার ডিরেক্টর পদে নুসরতের নাম জড়িয়েছে বলে অভিযোগ ওঠে।

Advertisement

এই অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা  সরাসরি ইডির কাছে অভিযোগ দায়ের করেছিলেন। যদিও নুসরত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই সংস্থার ডিরেক্টর পদে থাকার বিষয়টিও সঠিক নয়।

Advertisement

ইডি সূত্রে আরও জানা যায়, নির্ধারিত দিনে তাঁর দিল্লিতে থাকার কথা থাকায় নুসরত প্রথমে দিল্লির দফতরে হাজিরা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁকে কলকাতার দফতরেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং তিনি সেখানেই হাজিরা দেন। তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসায় তাঁকে আবার তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

 

 

 

Advertisement