• facebook
  • twitter
Sunday, 19 April, 2026

রিঙ্কুর দুর্ধর্ষ ব্যাটে ইডেনে প্রথম জয়ের হাসি হাসল কেকেআর

এদিন ইডেনে রাজস্থানের বৈভব সূর্যবংশীর খেলা দেখার জন্য সবাই হাজির হয়েছিলেন। তবে, বৈভব সেইভাবে নিজেকে তুলে ধরতে পারেনি। সে ২৮ বলে ৪৬ রান করে।

পূর্ণেন্দু চক্রবর্তী

শেষ পর্যন্ত ইডেনেই প্রথম জয়ের হাসি হাসল কলকাতা নাইট রাইডার্সদল্। রবিবার কড়া রোদ্দুরে খেলা শুরু হতেইকলকাতা দলের ক্রিকেটাররা চ্যালেঞ্জ ছুঁঢ়ে দেবার জন্য প্রথম থেকেই তৈরি ছিলেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে ৪ উইকেটে রাজস্থান রয্যালসকে হারিয়ে দিল কলকাতা। এই জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন রিঙ্কু সিং ও অনুকূল রায়। রিঙ্কু এদিন ছন্দে ফিরে অসেন। রিঙ্কু এতদিন রান পাচ্ছিলেন না। এদিন রিঙ্কুর ব্যাটে ৫৩ রান ও অনুকূলের ব্যাট থেকে ২৯ আসে। দু’জনেই অপরাজিত থাকেন্। একটা সময় মনে হয়েছিল রাজস্থানের ১৫৫ রানের জবাবে হয়তো কলকাতা পিছিয়ে পড়বে। কিন্তু রিঙ্কুর সাহসী ব্যাটে জয়ের রানে পৌঁছে যায়।

Advertisement

এদিন ইডেনে রাজস্থানের বৈভব সূর্যবংশীর খেলা দেখার জন্য সবাই হাজির হয়েছিলেন। তবে, বৈভব সেইভাবে নিজেকে তুলে ধরতে পারেনি। সে ২৮ বলে ৪৬ রান করে। তার মধ্যে ছটি বাউন্ডারি ও দু’টি ছক্কা ছিল। ওপেনার যশস্বী জয়সওযাল ২৯ বলে ৩৯ রান করেন। তবে অধিনায়ক রিয়ান পরাগ মাত্র১২ রানে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড অউট হযে হয়ে যান। কলকাতা দলের বরুণ চক্রবর্তী প্রথম একাদশে জায়গা পাওয়াতে খেলার চেহারা বদলে যায়। এদিন তিনি ৪ ওবারে ১৪ রান দিয়ে তিনি তিনটি উইকেট পেয়েছেন। ধ্রুব জুরেল মাত্র৫ রান দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। এরপর সিমরন হেটমাইযার ১৫ রান করে মাঠের বাইরে চলে যান। রাজস্থানের অন্য ব্যাটসম্যানরাআর রান করতে পারেননি। রবীন্দ্র জাদেজা ৯ রানে ও জফ্রা আর্চার ৫ রানে অউট হযে যান। শেষ পর্যন্ত ২০ ওভারে রাজস্থান ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে।
স্বাভাবিকভাবে রাজস্থানের এই রানের অঙ্ক দেখে সবাই ভেবেই নিয়েছিলেন কলকাতার জয় শুধু সময়ের অপেক্ষা। ৭০ রানের মধ্যে ৫টি উইকেট হারিয়ে ফেলে কলকাতা নাইিট রাইডার্স দল। টিম শেইফার্ট, অজিঙ্কা রাহানে, ক্যামেরন গ্রিন ও অঙ্গকৃশ রঘুবংশী অউট হওয়াতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সেই সময় রভম্যান পাওয়েল হাল ধরার চেষ্টা করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তিনি ২৩ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। এরপরেই রিঙ্কু সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন অনুকূল রায় । কলকাতা দলের ষষ্ঠ উইকেটটি পড়ে ৮৫ রানের মাথায়। সেখান থেকে রিঙ্কু সিং ঝোড়ো ব্যাটিং করে জয়ের পথকে মসৃণ করেন। রিঙ্কু ৩৪ বলে ৫৩ রান করে কলকাতার জয়কে উজ্জ্বল করেন্। রিঙ্কুর সঙ্গে অনুকূল রায়ও শক্ত হাতে ব্যাট করে ইডেনের দর্শকদের জয়ের বার্তা পৌঁছে দেন। রিঙ্কু এদিন সিংহের গর্জনের মতো ব্যাট করে ইডেনকে মাতিয়ে রাখেন। রিঙ্কু ইডেনে এদিন স্বমেজাজে ব্যাট করলেন। চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্স জয়ের মুখ দেখতে পেয়ে উজ্জ্বীবিত হল। অগামী খেলাগুলোতে অত্মবিশ্বাস নিয়ে খেলার জন্য।

Advertisement

Advertisement