• facebook
  • twitter
  • youtube
Friday, 3 July, 2026

আবগারি মামলায় নিজেই সওয়াল করবেন কেজরিওয়াল

দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে সোমবার তিনি নিজেই সওয়াল করতে চলেছেন

আবগারি মামলায় নিজেই সওয়াল করবেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল। ছবি: এএনআই

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে সোমবার তিনি নিজেই সওয়াল করতে চলেছেন। রবিবার দলের তরফে বিবৃতি দিয়ে সে কথা জানানো হয়েছে। এই মামলায় বিচারপতি বদল চেয়ে আবেদন করেছে আপ। এর আগে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে গিয়ে নিজে সওয়াল করেছিলেন মমতা।