• facebook
  • twitter
Wednesday, 1 April, 2026

এক ধাক্কায় ১২ টাকার বেশি দাম বাড়ল অটোর এলপিজির

দাম বাড়ায় এখন অটোর গ্যাসের দাম পৌঁছেছে ৮০ টাকা ৯৬ পয়সায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭০ টাকা

প্রতিনিধিত্বমূলক চিত্র

কলকাতায় আবারও বেড়েছে অটোর এলপিজির দাম। এক ধাক্কায় লিটার প্রতি এলপিজির দাম বেড়েছে ১২ টাকা ২৮ পয়সা। তার জেরে যাত্রীদের উপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দাম বাড়ায় এখন অটোর গ্যাসের দাম পৌঁছেছে ৮২ টাকা ৯৬ পয়সায়, যা মঙ্গলবার পর্যন্ত ছিল ৭০ টাকা।

গত এক মাসে ধাপে ধাপে প্রায় ২৫ টাকা বেড়েছে অটোর এলপিজির দাম। ফলে অটোচালকদের একাংশ ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অনেক রুটে ভাড়া বৃদ্ধি হয়েছে, বাকি রুটগুলিতেও শীঘ্রই ভাড়া বাড়তে পারে বলে ইঙ্গিত মিলছে। চালকদের বক্তব্য, জ্বালানির দাম লাগাতার বাড়লেও সব সময় ভাড়া বাড়ানো সম্ভব হয় না। এতে তাঁদের আর্থিক চাপ বাড়ছে এবং সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। মার্চ মাসের ১১ তারিখে প্রথম দাম বাড়ার পর থেকে একাধিকবার এলপিজির মূল্যবৃদ্ধি হয়েছে। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও একধাক্কায় ২১৮ টাকা বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ২,২০৮ টাকায়। বছরের শুরু থেকেই একাধিকবার এই দাম বেড়েছে, যা ব্যবসায়ী ও সাধারণ মানুষের খরচ আরও বাড়িয়ে দিচ্ছে।

Advertisement

Advertisement