• facebook
  • twitter
Monday, 30 March, 2026

‘ধুরন্ধর ২’-এর সাফল্যে উচ্ছ্বসিত অর্জুন রামপাল, সাফল্যের মন্ত্র ধৈর্য, অধ্যবসায় ও আবেগ

অর্জুন আরও বলেন, ‘আমি ভীষণ খুশি। ধৈর্য, অধ্যবসায় আর আবেগ— এই তিনটি জিনিস ধরে রাখলে স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই।’

পরপর দুই ছবির দুর্দান্ত সাফল্যে এখন উচ্ছ্বসিত বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস সাফল্যের পর নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানালেন, স্বপ্নপূরণের চাবিকাঠি হল ধৈর্য, অধ্যবসায় এবং আবেগ।

সামাজিক মাধ্যমে নিজের অভিনয় যাত্রার নানা মুহূর্ত নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন অর্জুন। সেখানে ছোটবেলায় ‘কাউবয়’ চরিত্রে অভিনয় থেকে শুরু করে প্রথম ছবি ‘মোক্ষ’ পাওয়া এবং তারপর বর্তমান সাফল্যের শিখরে পৌঁছনোর গল্প তুলে ধরেছেন তিনি।

Advertisement

অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে অভিনেতা বলেন, তাঁদের সমর্থনই তাঁকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করেছে। তিনি লেখেন, ‘শৈশবে কাউবয় চরিত্রে অভিনয় থেকে শুরু করে প্রথম ছবি, আর সেখান থেকে ‘ধুরন্ধর’— এই পুরো যাত্রায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রিয় ভক্তদের ধন্যবাদ, সবসময় পাশে থাকার জন্য।’

Advertisement

অর্জুন আরও বলেন, ‘আমি ভীষণ খুশি। ধৈর্য, অধ্যবসায় আর আবেগ— এই তিনটি জিনিস ধরে রাখলে স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই।’

প্রসঙ্গত, পরিচালক আদিত্য ধরের পরিচালনায় তৈরি ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’— দুই ছবিই বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন-সহ একাধিক তারকা।

ছবির গল্পে দেখা যায়, এক গোপন ভারতীয় গুপ্তচর, হামজা (রণবীর সিং অভিনীত), করাচির অপরাধ জগত এবং পাকিস্তানের রাজনৈতিক মহলে ঢুকে দেশের বিরুদ্ধে পরিকল্পিত হামলা নস্যাৎ করার চেষ্টা করছে। এই ছবির সাফল্যের মধ্যেই নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অর্জুন রামপাল যেন নতুন প্রজন্মের কাছে এক স্পষ্ট বার্তা দিলেন— কঠোর পরিশ্রম ও বিশ্বাস থাকলে সাফল্য আসবেই।

Advertisement