• facebook
  • twitter
Sunday, 29 March, 2026

মঞ্চে বসেই রোগী দেখলেন হরিণঘাটার তৃণমূল প্রার্থী, লিখে দিলেন প্রেসক্রিপশন

হরিণঘাটা বিধানসভা যথেষ্ট কঠিন কেন্দ্র তৃণমূলের কাছে। একদিকে বিজেপির প্রার্থী হয়েছেন গতবারের বিজয়ী বিজেপির কবিয়াল অসীম সরকার।

নিজস্ব চিত্র

হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন চিকিৎসক রাজীব বিশ্বাস। প্রতিদিনই প্রচার সারছেন। প্রচারের ফাঁকে শুক্রবার সন্ধ্যায় হরিণঘাটার নগরউখড়া ২ নম্বর এলাকায় মঞ্চে বসেই রোগী দেখলেন তৃণমূলের প্রার্থী চিকিৎসক রাজীব বিশ্বাস।
এদিন সারাদিনের প্রচারের শেষে নগরউখড়া ২ নম্বর এলাকায় চিকিৎসক রাজীব বিশ্বাসের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী চিকিৎসক রাজীব বিশ্বাস। সভা করেছেন। সভা শেষে মঞ্চে বসেই রোগী দেখা শুরু করেন তিনি। জানা গিয়েছে, ওই এলাকার এক বাসিন্দার কলার বোন ভেঙে গিয়েছিল। একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করান ওই ব্যক্তি, অপারেশনেও হয়েছে।
আরও জানা গিয়েছে, অপারেশনের পর ওই ব্যক্তি কি-ওয়্যার (কার্শনার ওয়্যার) অপসারণ করতে পারছেন না অর্থের অভাবে। সেই কারণেই ওই ব্যক্তি আসেন চিকিৎসক রাজীব বিশ্বাসের কাছে। তিনি মঞ্চে বসেই ওই রোগীকে দেখেন। রোগীকে দেখার পর প্রেসক্রিপশন লিখে দেন। এমনকি সরকারি হাসপাতালে ওই ব্যক্তির কি-ওয়্যার (কার্শনার ওয়্যার) অপসারণ করার ব্যবস্থা করে দেবেন বলে প্রার্থী নিজেই দায়িত্ব নিয়েছেন।
হরিণঘাটা বিধানসভা যথেষ্ট কঠিন কেন্দ্র তৃণমূলের কাছে। একদিকে বিজেপির প্রার্থী হয়েছেন গতবারের বিজয়ী বিজেপির কবিয়াল অসীম সরকার। যদিও প্রার্থী পছন্দ নয় বলে বিজেপির একাংশ বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে রাজীবের মত একজন চিকিৎসককে প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল।
চিকিৎসক রাজীব বিশ্বাস প্রচারে বেরিয়ে মানুষের সাড়াও পাচ্ছেন ব্যাপক। প্রচারে বেরিয়ে যে রোগী চিকিৎসক রাজীবের সাহায্য চাইছেন তাঁকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তৃণমূলের প্রার্থী। ফলে এবার হরিণঘাটায় তিনিই জিতবেন বলে আশাবাদী রাজীব।

Advertisement

Advertisement