বিধানসভা ভোটের আগে জোট রাজনীতি আরও মজবুত করার বার্তা দিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। কলকাতায় এসে আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে তিনি জানান, শুধু এই নির্বাচন নয়, ভবিষ্যতেও এই জোট বজায় থাকবে।
মঙ্গলবার রাতে শহরে পৌঁছনোর পরই প্রার্থীতালিকা ও আসন সমঝোতা নিয়ে আলোচনা হয় বলে জানান ওয়েইসি। বেশিরভাগ বিষয় চূড়ান্ত, কয়েকটি আসন নিয়ে কথা চলছে। হুমায়ুন কবীর বুধবারের সাংবাদিক বৈঠকে ওয়েইসিকে ‘বড় ভাই’ বলে উল্লেখ করে বলেন, নানা বাধা সত্ত্বেও এই জোট গড়ে উঠেছে।
Advertisement
ওয়েইসি স্পষ্ট করেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তাঁর দাবি, মুসলিম নেতৃত্ব শক্তিশালী না হলে সেই সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই আসন্ন নির্বাচনে সংখ্যালঘুদের একজোট হওয়ার আহ্বান জানান তিনি। তবে মিম ঠিক কতটি আসনে লড়বে, তা এখনও জানানো হয়নি।
Advertisement
হুমায়ুন জানান, রাজ্যে ২০টি যৌথ জনসভা করার পরিকল্পনা রয়েছে। প্রথম সভা হবে ১ এপ্রিল বহরমপুরে, শেষটি কলকাতায়। শিগগিরই জোটের চূড়ান্ত প্রার্থীতালিকা ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Advertisement



