হরিয়ানা সরকারকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচালো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। জানা গিয়েছে, চণ্ডীগড়ের একটি শাখায় হরিয়ানা সরকারের কয়েকটি বিভাগের অ্যাকাউন্ট নিয়ে সাম্প্রতিক একটি অনিয়মের ঘটনা সামনে আসে।
প্রাথমিক তদন্তে জানা যায়, শাখার কয়েকজন কর্মী জাল নথি এবং অর্থপ্রদানের নির্দেশ অনুমোদনের মাধ্যমে প্রায় ৫৮৩ কোটি টাকা লেনদেন করেছেন। ঘটনাটি নজরে আসতেই সরকারি বিভাগের অনিয়মে সরকারি অর্থ সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেয় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সরকারি বিভাগের অনিয়মে সরকারি অর্থ সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিয়ে মোট ৫৮৩ কোটি টাকা মূলধন ও সুদ-সহ পরিশোধ করে ব্যাঙ্ক।
Advertisement
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তদন্ত চললেও গ্রাহকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ব্যাঙ্ক দ্রুত ব্যবস্থা নেয়। হরিয়ানা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলির দাবি অনুযায়ী মোট ৫৮৩ কোটি টাকা— মূলধন ও সুদ-সহ সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে। তবে ভবিষ্যতে দাবি বা হিসাব পুনর্মিলনের ভিত্তিতে এই চূড়ান্ত অঙ্কে কিছু পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।
Advertisement
এই ঘটনার পর হরিয়ানা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি ব্যাঙ্কের নীতিগত অবস্থান, দ্রুত পদক্ষেপ এবং পেশাদার আচরণের প্রশংসা করেছে।
Advertisement



