• facebook
  • twitter
  • youtube
Friday, 5 June, 2026

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতাকে ইডি তলব, শুরু হবে জিজ্ঞাসাবাদ

দোলের পরই দু’জনকে ইডির তরফে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিক খবর পাওয়া গেছে

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখার্জিকে তলব করতে চলেছে ইন্ডিয়ান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।দোলের পরই দু’জনকে ইডির তরফে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিক খবর পাওয়া গেছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কারণে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হন এবং কয়েক বছর জেলবন্দি থাকার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত। তাঁর বান্ধবী অর্পিতাও আগেই জামিনে মুক্ত হয়েছেন।বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই উভয়ই মামলার তদন্তে যুক্ত রয়েছেন।

তদন্তে জানা গিয়েছে, পার্থ ও অর্পিতার নাম বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে উঠে এসেছে।তাই তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য এফআইআর ও চার্জশিটের উপর ভিত্তি করে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মামলার চার্জশিট জমা পড়েছে। এর আগে অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছিল।

কবে পার্থ-অর্পিতার জিজ্ঞাসাবাদ শুরু হবে, এটাই এখন সমালোচনার কেন্দ্রবিন্দু ইডি সূত্রে খবর, ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে দু’জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। তবে চলতি সপ্তাহে দোল উপলক্ষে ছুটি থাকার কারণে সময়সূচি সামান্য পরিবর্তিত হতে পারে। তদন্তকারীরা  দু’জনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য পেতে চান। এসএসসি মামলায় পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ এই ঘটনায় আরও নতুন মোড় এনে দিতে পারে। রাজ্যের রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ চোখ রাখছেন ইডির এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে।