• facebook
  • twitter
  • youtube
Wednesday, 22 July, 2026

সুপ্রিম কোর্টে মুখ্যসচিবের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলল রাজ্য সরকার

কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনীর কাছে এসআইআর শুনানির নোটিস পাঠায় নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্টে মুখ্যসচিবের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলার অভিযোগে সুপ্রিম কোর্টে উদ্বেগ জানাল রাজ্য সরকার। এসআই সংক্রান্ত মামলায় রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল  আদালতকে বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনীর কাছে এসআইআর শুনানির নোটিস পাঠায় নির্বাচন কমিশন। তাঁর এনুমারেশন ফর্মে ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য গত ডিসেম্বরে মুখ্যসচিবের বাড়িতে বিএলও, ইআরও ও এইআরও যান। কমিশন সূত্রে দাবি, ফর্ম সম্পূর্ণ পূরণ করা হয়নি।

সিব্বল আদালতে জানান, মুখ্যসচিবকেও পরিচয় ও যোগ্যতার প্রমাণ দিতে বলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যসচিবের বিষয় আদালতের বিবেচনায় রয়েছে। ১৯৯৩ ব্যাচের আইএএস নন্দিনী রাজ্যের দ্বিতীয় মহিলা মুখ্যসচিব।