• facebook
  • twitter
Wednesday, 25 February, 2026

হাওড়ায় শুটআউট

স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম সৌফিক খান

হাওড়ায় শুটআউট। বুধবার ভোরে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’ থেকে গুলি করে এক যুবককে খুন করা হয়েছে। নিহত যুবক এলাকায় প্রোমোটার বলে পরিচিত। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় গোলাবাড়ি থানা এলাকার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নিহত যুবকের নাম সৌফিক খান। বুধবার ভোরে পিলখানা এলাকায় ঘটে গুলিকাণ্ড। নিহতের পরিবারের দাবি, সোফিকের কাছে টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা না-দেওয়ায় তাঁকে গুলি করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে খুন বলে দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে।

Advertisement

Advertisement

Advertisement