• facebook
  • twitter
  • youtube
Friday, 26 June, 2026

মৃগয়ার পরবর্তী সময়ে কলকাতায় এক রহস্যময় প্রেক্ষাপটে

অভিনয়ে ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখার্জী, মীর, অনন্যা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল

মৃগয়ার পরবর্তী সময়ে কলকাতায় এক রহস্যময় প্রেক্ষাপটে

নিজের বাড়িতে শ্রেয়াংশী(অনন্যা ভট্টাচার্য) নামের একজন মেয়ের উপর নির্যাতন হয়। আর এই অপরাধের সমাধান করতে মাঠে নামে শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত(ঋত্বিক চক্রবর্তী) ও এস আই জয়িতা সেন (কৌশানী মুখার্জী)। আর তাদের যোগ্য সঙ্গত করে এস আই পরিতোষ সাহা (অর্পণ ঘোষাল) ও সিনিয়র অফিসার অগ্নীশ্বর চ্যাটার্জী(মীর)।

তদন্ত করতে নেমে পুলিশ ফোর্স মুখোমুখি হয় এক রহস্যময় আততায়ীর। পুলিশের সাথে এই ব্যক্তির মস্তিষ্ক ও পেশীর ক্রমাগত লড়াই চলে। একে অপরের সাথে টেক্কা চলে ক্রমাগত। দেবাঞ্জন, জয়িতা, পরিতোষরা কি পারবে এই রহস্য উদ্ধার করতে? এই রুদ্ধশ্বাস যাত্রার নামই মৃগয়া ১.৫ । এই গল্পে দেবাঞ্জন দত্তের অতীতও আসবে ফিরে।

অভিনয়ে:- ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখার্জী, মীর, অনন্যা ভট্টাচার্য, অর্পণ ঘোষাল
পরিচালক:- অভিরূপ ঘোষ
গল্প:- দেবাশিষ দত্ত
চিত্রনাট্য:- অরিত্র ব্যানার্জী
অতিরিক্ত চিত্রনাট্য ও সংলাপ: সৌমিত দেব
সঙ্গীত:- রানা মজুমদার
চিত্রগ্রাহক:- শুভদীপ নস্কর
সম্পাদক:- সুমিত সি