মুম্বইতে ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত রাস্তায় আচমকা ভেঙে পড়ে নির্মীয়মাণ মেট্রোর পিলারের অংশ। তার নিচে চাপা পড়ে একটি অটো এবং গাড়ি। মুম্বইয়ের মুলুন্ডে শনিবার সকালে ঘটনাটি ঘটে। পিলারের নিচে চাপা পড়ে মারা গেছে ১ একজন এবং গুরুতম জখম হয়েছেন তিনজন। পিলার সরিয়ে আহতদের উদ্ধারের কাজ চলছে।
পশ্চিম মুম্বইয়ের ওই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে মেট্রোর কাজ। শনিবার বেলা ১২টা ২০ মিনিটে একটি সিমেন্টের চাঙড় ভেঙে পড়ে। মেট্রো লাইনের ধার দিয়ে গার্ড ওয়ালের জন্য সিমেন্টের স্ল্যাব বসানো ছিল। সেই স্ল্যাবগুলির মধ্যেই একটি এসে পড়ে অটো এবং একটি গাড়ির উপরে।অটোর অর্ধেকের বেশি অংশ চাপা পড়ে যায়। গাড়ির সামনের অংশে পিলার পড়ে। ক্ষতিগ্রস্ত অপর গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে পশ্চিমবঙ্গে। গাড়িটির বনেটও থেঁতলে গিয়েছে।
Advertisement
ফায়ার ব্রিগেড, স্থানীয় পুলিশ ও মেট্রো কর্মীরা ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাস্তার চান চলাচন নিয়ন্ত্রণ করে পুলিশ। অন্য পথ দিয়ে গাড়ি চালানো হচ্ছে। পিলারটি সরানোর কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। যার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান। ভিডিওতে দেখা যাচ্ছে দুমড়ে যাওয়া অটো থেকে এক ব্যক্তি বেরোনোর চেষ্টা করছেন।
Advertisement
মেট্রোর এই সম্প্রসারণের দায়িত্বে রয়েছে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি। তারা জানিয়েছে, দু’জন ব্যক্তি আহত হওয়ার খবর মিলেছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্য করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে জানিয়েছেন, দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। নির্মাণকাজের সময় যাবতীয় সুরক্ষাবিধি পালন করা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
Advertisement



