• facebook
  • twitter
Thursday, 5 February, 2026

সুপ্রিম কোর্টে মমতাকে দেখতে ভিড়

সাদা শাড়ি ও কালো ওড়না পরে সকাল প্রায় ১০টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পৌঁছন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বুধবার ছিল বিরল ভিড়। বহু আইনজীবী ও বিচারপ্রার্থী সেখানে হাজির হয়েছিলেন এক বিশেষ ঘটনার সাক্ষী হতে। তাঁদের সঙ্গে ছিলেন কয়েকজন সাধারণ ক্লার্কও। উদ্দেশ্য একটাই— পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বচোক্ষে দেখা।

কয়েকজন ক্লার্ক জানান, টেলিভিশনে নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেও সামনে থেকে দেখার সুযোগ আগে হয়নি। তাঁদের কথায়, ‘দিদিকে যেখানেই দেখা যায়, আলাদা একটা টান থাকে। উনি খুব সাধারণ মানুষ। আমরা চাই দিদি এবারও জয়ী হয়ে ফিরুন।’ এঁরা সবাই বাংলার ছেলে-মেয়ে, কাজের সূত্রে দিল্লিতে থাকেন।

Advertisement

এদিন সাধারণ মানুষের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল-জবাব পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত মামলায় তিনি ১ নম্বর কোর্টে ৩৭ নম্বর শুনানিতে উপস্থিত ছিলেন। তাঁকে সওয়াল করতে দেখার জন্য এদিন প্রধান বিচারপতির এজলাসে ভিড় ছিল চোখে পড়ার মতো।

Advertisement

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। সাদা শাড়ি ও কালো ওড়না পরে সকাল প্রায় ১০টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement