• facebook
  • twitter
Saturday, 7 March, 2026

নয়া চ্যালেঞ্জ নিয়ে মাঠে রোহিত

শোনা যাচ্ছে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে মহম্মদ শামিও জাতীয় দলে ফিরতে পারেন। বিশেষসূত্র অনুযায়ী মহম্মদ শামি ফিরতে পারেন দলে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

রোহিত শর্মার গত বছরের শুরুটা খুব একটা ভাল যায়নি। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে তাই রোহিত মাঠে নামার অপেক্ষায়। দেখতে পাওয়া যাবে মাঠে? অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজেই নিজেকে সিডনি টেস্টে বাইরে রেখে দিয়েছিলেন। বছরের অর্ধেক পেরোনোর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। তার কয়েক মাস পরে চলে গিয়েছিল এক দিনের ক্রিকেটের অধিনায়কের পদ।নতুন বছরে তাই নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোহিতের সামনে। কোহলির মতো একটি ফরম্যাটেই খেলেন তিনি। কত বার তাঁকে দেখতে পাওয়া যাবে এবারে মাঠে?

কোহলি বিজয় হজারে ট্রফির একটি ম্যাচ দিয়ে বছর শুরু করছেন। তবে রোহিত আপাতত আর ঘরোয়া ক্রিকেট খেলতে চান না। তিনি সরাসরি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে নামবেন বলেই শোনা যাচ্ছে।

Advertisement

এর পর রোহিত আইপিএলের প্রস্তুতি শুরু করতে পারেন। তবে রনজি ট্রফির দ্বিতীয় পর্ব শুরু হলে তিনি সেখানে খেলেন কি না, সে দিকে অনেকেরই নজর রয়েছে। মার্চ থেকে মে পর্যন্ত রোহিত ব্যস্ত থাকবেন আইপিএল খেলতে।

Advertisement

জুন মাসে.ভারতে আসবে আফগানিস্তান। তিন ম্যাচের এক দিনের সিরিজে দেখা যাবে রোহিতকে। আর জুলাই মাসে যাচ্ছেন গিয়ে তিনটি এক দিনের ম্যাচ খেলতে রোহিত।

বছরের শেষ দু’মাসে আবার দেশের মাটিতে দেখা যাবে রোহিতকে। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ এবং নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ রয়েছে ভারতের।

এদিকে, আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলবে ভারত।
একদিনের দল ঘোষণার দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা অব্যাহতই ছিল। এখনও পর্যন্ত কেউই স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। অনেকে দাবি করছিলেন চলতি বিজয় হাজারে ট্রফিতে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই দল ঘোষণা করা হবে বলে ভারতীয় নির্বাচকরা অপেক্ষা করছেন। তবে সেই অপেক্ষা আর করতে হবে না।
এই বিষয়ে অবগত এক বিসিসিআই আধিকারিক জানান, ‘অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় ক্রিকেট নির্বাচক কমিটি ৩ জানুয়ারি অনলাইনের মাধ্যমে সাক্ষাৎ করবে। সেই বৈঠকেই সিরিজের দল বাছাই করা হবে।’

বছরশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার, দলের অধিনায়ক, সহ-অধিনায়ক কেউই খেলেননি। দুইজনেই চোটের কছিলেন। তবে শোনা যাচ্ছে ভারতীয় অধিনায়ক শুভমন গিল এই সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে পারেন। তিনিই সম্ভবত এই সিরিজ়ে পুনরায় ওয়ান ডে দলকে নেতৃত্ব দেবেন। তবে শ্রেয়স আইয়ার সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাবের জন্য রিপোর্ট করলেও, তিনি এই সিরিজের জন্য ওই সময়ে ফিট হতে পারবেন না বলেই প্রাথমিক ধারণা।

শোনা যাচ্ছে কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে মহম্মদ শামিও জাতীয় দলে ফিরতে পারেন। বিশেষসূত্র অনুযায়ী মহম্মদ শামি ফিরতে পারেন দলে। বিসিসিআই সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেটে শামি ধারাবাহিকভাবে গত ২-৩ মাস ভাল খেলছেন। আর পারফর্মও করছেন। তাই ‘মহম্মদ শামিকে নিয়ে আলোচনা চলছেই। কিন্তু ওর ফিটনেসটাই আসল কথা।

কিন্তু মাঠে নামলেই উইকেট তুলতে শামি ওস্তাদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শামিকে খেলানো হতে পারে। তারপরে ২০২৭ বিশ্বকাপেও শামিকে নিয়ে ভাবা হবে। তবে শামি খেললেও এই সিরিজে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

Advertisement